শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২১, ০১:৪৩ রাত
আপডেট : ১২ জানুয়ারী, ২০২১, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় পৃথক স্থানে ডাক্তার ও নারী নিহত

মোতাহার খান: [২] গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় এক নারী এবং পল্লী চিকিৎসকসহ দুইজন নিহত হয়েছে।

[৩] সোমবার (১১ জানুয়ারি)দুপুর দুইটার দিকে শ্রীপুর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মোহা সিএনজির পাম্পের সামনে মোটরসাইকেলের ধাক্কায় মোরশেদা আক্তার (৭০) এবং বিকেল সাড়ে চারটার দিকে জৈনা বাজার এলাকার মহাসড়কের শিশুতোষ বিদ্যাঘরের সামনে মোটরসাইকেল আরোহী পল্লী চিকিৎসক বিল্লাল হোসেন নামে অপর আরেকজন নিহত হয়েছে ।

[৪] নিহত মোর্শেদা গাজীপুরের শ্রীপুর পৌর দারোগার চালা এলাকার প্রয়াত সামাদ মিয়ার স্ত্রী। অপর দিকে ডাক্তার বিল্লাল হোসেন নয়াপাড়া গ্রামের মৃত নসিম উদ্দিনের ছেলে।

[৫] মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আল মামুন আল মামুন জানান, স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়