শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা করতে চায় নেদারল্যান্ডস ◈ ডিজিটাল প্রতারণার ফাঁদে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা ◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২১, ১২:২৭ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০২১, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গ্যাবায় চতুর্থ টেস্ট খেলবে ভারত

স্পোর্টস ডেস্ক: [২] কেটে গেছে শঙ্কার মেঘ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতীয় ক্রিকেট দল চতুর্থ টেস্ট খেলবে ব্রিসবেনের গ্যাবায়। ১৫ জানুয়ারি গ্যাবায় ম্যাচটি শুরু হবে। একদিন আগে ভারত সেখানে পৌঁছবে। নিশ্চিত করেছে ইন্ডিয়া টুডে।

[৩] ব্রিসবেনের কোয়ারেন্টাইন নীতিমালা নিয়ে বেশ আপত্তি ছিল ভারতীয় ক্রিকেট দলের। কোয়ারেন্টাইন জোরাজুরিতে ব্রিসবেনে সফর করতে আগ্রহী ছিল না ভারত। ভেন্যু পরিবর্তনের প্রস্তাবও দেয় দলটি।

[৪] বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ক্রিকেট অস্ট্রেলিয়াকে একটি চিঠি পাঠায়। যেখানে কোয়ারেন্টাইন নীতিমালা শিথিল করার কথা বলা হয়। কিন্তু ব্রিসবেনের রাজ্য সরকার সেসব তয়োক্কা করেনি। ভারতীয় দল কোয়ারেন্টাইন নিয়ম মেনে ব্রিসবেনে সফর করবে।

[৫] সোমবার ১১ জানুয়ারি ক্রিকেট অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিক হকলি সেন রেডিওকে বলেন, ‘আমি গতকাল (রোববার) রাতে বিসিসিআইয়ের সম্পাদকের ফোন পেয়েছি, তিনি নিশ্চিত করেছেন ভারতীয় ক্রিকেট দল ব্রিসবেন সফর করবে। পাশাপাশি সেখানে ৫০ শতাংশ দর্শক থাকবে।’

[৬] অস্ট্রেলিয়াতে পা দেওয়ার আগে দুবাইয়ে ১৪ দিন কোয়ারেন্টাইনে ছিলেন ভারতীয় ক্রিকেটাররা। অস্ট্রেলিয়াতে পৌঁছার পর আবার ১৪ দিন কোয়ান্টাইনে রাহানে, পূজারারা। প্রায় এক মাস তারা ছিলেন হোটেল বন্দী। অস্ট্রেলিয়া সফর শেষে তাই কোয়ারেন্টাইন করতে রাজি ছিল না দলটি।
এজন্য ব্রিসবেনের ভেন্যু পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছিল।কিন্তু সফরকারীদের প্রস্তাব বিবেচনায় আনেনি ক্রিকেট অস্ট্রেলিয়া।

[৭] গ্যাবায় এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছে ভারত। পাঁচটি হেরেছে, একটি ড্র করেছে। এবার কী ভাগ্য পরিবর্তন হয় কিনা সেটাই দেখার। - ক্রিকইনফো

  • সর্বশেষ