শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১২ জানুয়ারী, ২০২১, ১২:২৪ দুপুর
আপডেট : ১২ জানুয়ারী, ২০২১, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করিমগঞ্জে তক্ষকসহ প্রতারক আটক

ডেস্ক নিউজ: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় দুইটি তক্ষকসহ মতিউর রহমান (৩৬) নামে এক প্রতারককে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (১১ জানুয়ারি) বিকেলে র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএনএম শোভন খান এ তথ্য জানান।

এর আগে দুপুরে উপজেলার গুনধর ইউনিয়নের উজান ভরাটিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মতিউর রহমান (৩৬) ওই এলাকার মৃত আ. গফুরের ছেলে।

র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএনএম শোভন খান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১১ জানুয়ারি) দুপুরে উপজেলার গুনধর ইউনিয়নের উজান ভরাটিয়া এলাকায় অভিযান চালিয়ে মতিউর রহমানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দুইটি তক্ষকসহ নগদ ২১ হাজার টাকা ও একটি মোবাইল জব্দ করা হয়।

আটক মতিউর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তক্ষকগুলো তিনি রাঙ্গামাটি থেকে সংগ্রহ করতেন। তক্ষকগুলো ৪০ হাজার টাকা মূল্যে ক্রয় করে প্রতিটি তক্ষক ৫ লাখ টাকা মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে সংগ্রহ করেন। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী করিমগঞ্জ থানায় মামলা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়