শিরোনাম
◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ ◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা ◈ বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চার থেকে পাঁচবার আবেগে ভেঙে পড়েন, চাইলেন ক্ষমা  (ভিডিও) ◈ বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর ◈ বৃহস্পতিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় ◈ হুমকি দেওয়ার অভিযোগে ভাইরাল অডিও কল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন হুম্মাম কাদের চৌধুরী(ভিডিও) ◈ রাজধানীতে অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি করতেন ইনফ্লুয়েন্সার সুমাইয়া!(ভিডিও) ◈ নিজের গ্যাস মাটির নিচে রেখে এলএনজি আমদানির মাফিয়াতন্ত্র: জ্বালানি খাতের অন্ধকার চিত্র(ভিডিও) ◈ তারেক রহমান ব্রিকসও এড়িয়ে যেতে পারেন

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২১, ০৪:৩৪ সকাল
আপডেট : ০৯ জানুয়ারী, ২০২১, ০৪:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টুইটার এ্যাকাউন্ট স্থায়ী বন্ধের পর ট্রাম্প বললেন ‘এটি মুখ বন্ধের চেষ্টা, চুপ থাকব না’

রাশিদুল ইসলাম : [২] যুক্তরাষ্ট্রে ক্যাপিটল হিলে হামলার উস্কানির অভিযোগে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করার পর নিজের টুইটার অ্যাকাউন্টে টুইট করে ট্রাম্প বলেন, ‘স্বাধীনভাবে কথা বলার অধিকার খর্ব করার দিকে এগিয়ে চলেছে টুইটার। ডেমোক্রেট ও বামপন্থীদের সঙ্গে আলোচনা করেছে টুইটার কর্মীরা। তারপরে আমার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার কথা হয়েছে। আমার মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। সেইসঙ্গে যে সাড়ে সাত কোটি দেশভক্ত আমাকে ভোট দিয়েছেন তাদেরও মুখ বন্ধ করার চেষ্টা হয়েছে।’ ট্রাম্পের এই টুইটের পর এটিও মুছে দেওয়া হয়। স্পুটনিক/আরটি/সিএনএন

[৪] ট্রাম্প তার অফিসিয়াল এ্যাকাউন্ট এ্যাট দি রেট পোটাস থেকে বলেন টুইটার এ্যাকাউন্ট বন্ধ করলেও তিনি নিশ্চুপ থাকবেন না।

[৩] টুইটার বলছে ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল হিলে হামলার পর আরো খারাপ পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তাই ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট পাকাপাকি ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে প্রাথমিক ভাবে ১২ ঘণ্টার জন্য ট্রাম্পের টুইটার এ্যাকাউন্ট বন্ধ করে সতর্ক করা হয় তিনি যদি ফের নিয়ম ভাঙেন তাহলে স্থায়ীভাবে তা বন্ধ করে দেওয়া হবে।

[৪] শুক্রবার একটি টুইটে ট্রাম্প দাবি করেন, তার সমর্থকদের অসম্মান করা যাবে না। অন্য টুইটে তিনি বলেন বাইডেনের শপথ অনুষ্ঠানে থাকবেন না তিনি। টুইটার কর্তৃপক্ষ জানায়, ট্রাম্পের এই দুই টুইট তার সমর্থকদের ফের একবার উত্তেজিত করে তোলার পক্ষে যথেষ্ট।

[৫] ফেসবুক ও ইনস্টাগ্রাম আগেই অনির্দিষ্টকালের জন্যে ট্রাম্পের এ্যাকাউন্ট বন্ধ করেছে। ইউটিউব আগেই ট্রাম্পের ফুটেজ মুছে দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়