শিরোনাম
◈ ফুটপাতে গাড়িচাপায় নির্মাণ শ্রমিক নিহত: মেহেদীর পরিবারকে টাকা দিয়ে মীমাংসা ◈ কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে আটক: থানার কক্ষ ‘ভাঙচুর করে পালিয়েছে’ ১৭ জন, পুলিশ যা বলছে ◈ হাম উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৮৩ ◈ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত, শুক্রবার পর্যন্ত থাকবে বৃষ্টি ◈ আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন, নভেম্বরে তফসিল: ইসি ◈ গঙ্গার পানি বণ্টনে নতুন চুক্তি চায় বাংলাদেশ, থাকবে ‘গ্যারান্টি ক্লজ’: পানিসম্পদমন্ত্রী ◈ এশিয়ান গেমস পুরুষ হ‌কি‌তে শ্রীলঙ্কাকে উড়িয়ে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ ◈ মা-বাবার ধারাবাহিকতায় বিশ্বমঞ্চে নতুন ইতিহাস: জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে রেকর্ড, আগস্টে আয় ৬৪৩ মিলিয়ন ডলার ◈ বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের মুখে বাংলাদেশ

প্রকাশিত : ০৮ জানুয়ারী, ২০২১, ১০:২৯ দুপুর
আপডেট : ০৮ জানুয়ারী, ২০২১, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইএসকে মদদ দিয়ে পাকিস্তান সারাবিশ্বে জঙ্গি রাষ্ট্র সৃষ্টির পাঁয়তারা করছে: বাংলাদেশ হিন্দু পরিষদ

সমীরণ রায়: [২] শুক্রবার (৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ হিন্দু পরিষদ আয়োজিত এক সমাবেশে বক্তারা বলেন, পাকিস্তানে উগ্রবাদী গোষ্ঠী কর্তৃক একের পর এক উপাসনালয় ভাঙচুর, অগ্নিসংযোগ, ধর্ষণ ও সংখ্যালঘু নির্যাতন হচ্ছে।

[৩] তারা বলেন, বিশ্ব যখন মানবতার কথা বলছে, তখন পাকিস্তান ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। তাই সারাবিশ্বের মানবতাবাদী মানুষ ও সম্প্রদায়কে নিয়ে এই পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

[৪] তারা আরও বলেন, পাকিস্তান যে একটি জঙ্গি রাষ্ট্র ও আইএসের মদদদাতা, সে হিসেবে তাদেরকে চিহ্নিত করতে হবে। একইসঙ্গে বিভিন্ন রাষ্ট্র, মানবাধিকার সংগঠনের কাছে আমাদের অনুরোধ, পাকিস্তানের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন।

[৫] তারা সারাবিশ্বে কোথাও যেন হিন্দুসহ কোনো সংখ্যালঘুর ওপর অত্যাচার, নিপীড়ন না হয় সেজন্য জোর দাবি জানান। সমাবেশে বিশ্ব হিন্দু পরিষদ, বাংলাদেশ হিন্দু পরিষদ, বাংলাদেশ হিন্দু যুব পরিষদ ও হিন্দু স্বেচ্ছাসেবক জোটের অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

[৬] বাংলাদেশ হিন্দু আইনজীবী পরিষদের সভাপতি সুমন রায়ের সভাপতিত্বে সমাবেশে বিশ্ব হিন্দু পরিষদের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক কপিল কৃষ্ণ মন্ডল, হিন্দু পরিষদের আহ্বায়ক সুবীর কান্তি সাহা, সদস্য অপু দাস, দীপঙ্কর শিকদার, সুবীর সাহা ও সাধন কুমার দাসসহ প্রমুখ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ