শিরোনাম
◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের ◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার

প্রকাশিত : ০৭ জানুয়ারী, ২০২১, ০৪:১২ সকাল
আপডেট : ০৭ জানুয়ারী, ২০২১, ০৪:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এসি মিলানের দুই ফুটবলারের কোভিড আক্রান্ত

স্পোর্টস ডেস্ক: [২] সিরি আ চ্যাম্পিয়ন জুভেন্টাসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের কয়েক ঘণ্টা আগে এসি মিলানে করোনাভাইরাস হানা দিয়েছে। বুধবার প্রাণঘাতী ভাইরাস শনাক্ত হয়েছে তাদের দুই ফুটবলারের শরীরে।

[৩] ১৫ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে মিলান (৩৭)। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলা জুভেন্টাস ১০ পয়েন্ট পেছনে থেকে পঞ্চম। তাদের সঙ্গে ব্যবধানটা আরও বাড়িয়ে নেওয়ার ম্যাচে করোনার ধাক্কা লাগলো মিলানের ক্যাম্পে।

[৪] মিলান তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ফরোয়ার্ড আন্তে রেবিচ ও মিডফিল্ডার রাদে ক্রুনিচের করোনা পজিটিভের খবর নিশ্চিত করেছে। দুই ফুটবলারের মধ্যে কোনও উপসর্গ নেই এবং বাসায় সেল্ফ আইসোলেশন শুরু করেছেন তারা।

[৫] সান সিরোয় নামার আগে জুভেন্টাসেও করোনা হানা দেয়। টানা দুই দিনে তাদের ফুল ব্যাক অ্যালেক্স সান্দ্রো ও হুয়ান কুয়াদরাদো প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

[৬] এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলে রেবিচ ১৪ ম্যাচ খেলেছেন, আর ক্রুনিচ ২০ ম্যাচ। এবার আটটি সিরি আ ম্যাচে তারা একসঙ্গে মাঠে নামেন, যার সবগুলো জিতেছে মিলান। সাত ম্যাচে তারা একসঙ্গে ছিলেন না, তাতে রোজোনেরির জয়ের হার শতভাগ থেকে ৪৩ শতাংশে নেমে গেলো।

[৭] ইনজুরিতে এই ম্যাচে জ্লাতান ইব্রাহিমোভিচকে পাচ্ছে না মিলান। একই কারণে দলের বাইরে অ্যালেক্সিস সায়েলমায়েকার্স, ইসমাইল বেন্নাকের ও মাত্তেও গাব্বিয়া। নিষিদ্ধ সান্দ্রো তোনালি। স্তেফানো পিওলির শিষ্যরা সাম্প্রতিক লড়াইয়ে গত জুলাইয়ে জুভেন্টাসের বিপক্ষে ৪-২ গোলে জিতেছিল। ২০১০ সালের পর প্রথমবার টানা দ্বিতীয় লিগ ম্যাচে ওল্ড লেডিদের হারানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে মিলান। - দ্য সান

  • সর্বশেষ