শিরোনাম
◈ বাংলাদেশকে ২৩ খাতে সহযোগিতার প্রস্তাব চীনের, প্রধানমন্ত্রীর সফরে হতে পারে চুক্তি ◈ যে কারণে হোটেলের বুকিং বাতিল করে কক্সবাজার ছাড়ছেন পর্যটকরা! ◈ আসিফ আকবর আটক হননি, গুজব উড়িয়ে দিলেন নিজেই! ◈ অর্থনৈতিক পুনরুজ্জীবন ও বৃহৎ শক্তির ভারসাম্যের চ্যালেঞ্জে বাংলাদেশ ◈ বিশ্বকা‌পের প্রস্তু‌তি ম‌্যা‌চে ‌রোববার সকা‌লে মিশরের মুখোমুখি ব্রাজিল ◈ অপরাধী শনাক্তে ঢাকায় এআই প্রযুক্তি: ২ লাখ অপরাধীর তথ্য যুক্ত হচ্ছে, মুখমণ্ডল শনাক্ত করে পাঠাবে তাৎক্ষণিক সতর্কবার্তা ◈ এবা‌রের বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনা ক‌তোটা শ‌ক্তিশালী, রোববার সকা‌লে পরীক্ষা নে‌বে হন্ডুরাস ◈ দেশের শিশুস্বাস্থ্যে গবেষণার কেন্দ্র বাংলাদেশ শিশু হাসপাতাল, তবু শয্যা ও প্রযুক্তি সংকট ◈ কাল শুরু হচ্ছে সরকারের প্রথম বাজেট অধিবেশন, বাজেটের সম্ভাব্য আকার ৯ লাখ ৩০ হাজার কোটি টাকা ◈ 'অনেক কষ্টে এসএসসি পাস করেছে' কুমিল্লা জেলা পরিষদ প্রশাসককে নিয়ে আসিফের কড়া মন্তব্য; দিলেন বরাদ্দের ব্যাখ্যা

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০, ০৮:২৮ সকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২০, ০৮:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাইডেন প্রশাসনের সঙ্গে বিশেষ সম্পর্ক গড়ার পরিকল্পনা নেই যুক্তরাজ্যের

আসিফুজ্জামান পৃথিল: [২] জো বাইডেনকে নিজের জন্য সমস্যা মনে করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সম্প্রতি তার দেশ ইইউ এর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। ফলে প্রতিবছর দেশটির ৯০০ বিলিয়ন ডলারের পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে। বরিস যুক্তরাষ্ট্রের সঙ্গেও নতুন ট্রান্সআটলান্টিক সম্পর্ক চান। তবে সেটিকে বিশেষ করে গড়ে তুলতে চাননা তিনি। পলিটিকো

[৩] ডোনাল্ড ট্রাম্পের বেশ ঘণিষ্ঠ ছিলেন বরিস জনসন। নতুন ডেমোক্রেট প্রশাসনের সঙ্গে একইভাবে মিশতে চাননা তিনি। এখনও অবশ্য যুক্তরাজ্যের ব্যাপারে নতুন পরিকল্পনা প্রকাশ করেনি বাইডেনের ট্রানজিশন টিমও। অথচ যুক্তরাজ্য বিষয়ে কাজ করেন এমন ১৬জন কর্মকর্তার স্বাক্ষাৎকার নেয়া শেষ হয়েছে। সিএনএন

[৪] এই ব্যাপারে ক্লিনটন ও ওবামা প্রশাসনে জেষ্ঠ্য দায়িত্ব পালন করা চার্লস কুপচান বলেন, ‘আপনি যখন ইউরোপের ব্যাপারে কিছু ভাববেন, আপনাকে সবার আগে লন্ডনে ফোন করতে হবে। কিন্তু আমার ধারণা, নতুন প্রশাসনের লন্ডনে ফোন করার প্রবণতা কমবে। যুক্তরাজ্য আর ইউরোপের টেবিলেই বসছে না।’

[৫] অবশ্য অনেক বিশেষজ্ঞ মনে করেন, বিশ্ব রাজনীতিতে এখনও বড় খেলোয়াড় যুক্তরাজ্য। তাদের ইইউতে থাকা বা না থাকায় কিছুই এসে যায় না। এজন্য বাইডেন প্রশাসন বাধ্য হতে পারে, লন্ডনের সঙ্গে সুসম্পর্ক রাখতে। তবে জনসন হয়তো তা নাও চাইতে পারেন। দ্য ডিপ্লোম্যাট

  • সর্বশেষ
  • জনপ্রিয়