শিরোনাম
◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি ◈ জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ চট্টগ্রাম বন্দরে দুই দিন আন্দোলন স্থগিত, দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ◈ ৩ দিনের মধ্যেই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে : প্রেসসচিব ◈ প্রবাসীদের পোস্টাল ব্যালট বাতিল হতে পারে যে কারণে ◈ আন্তর্জাতিক বাজারে স্বর্ণ-রুপা-তেলের বড় দরপতন

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০, ০৮:০৮ সকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২০, ০৮:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইয়েমেনের এডেন বিমানবন্দরে বোমা হামলায় ২২ জন নিহত, আহত শতাধিক

সুইটি আক্তার: [২] বুধবার নবগঠিত জোট সরকারের সদস্যরা সৌদি আরব থেকে এডেনে পৌঁছানোর পর বেশ কয়েকটি বোমা বিস্ফোরিত হয়। সিএনএন

[৩] নবগঠিত সরকারের মুখপাত্র রাজেশ বেদি সিএনএনকে জানান, দেশটির প্রধানমন্ত্রী মাইন আব্দুলমালেক সহ মন্ত্রীসভার সকল সদস্য নিরাপদে আছেন। তিনি আরও বলেন, মিসাইল ব্যবহার করে বিস্ফোরণটি ঘটানো হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। তবে বিস্ফোরণের প্রকৃত কারণ এখনো জানা জায়নি।

[৪] সৌদি আরবের রাষ্ট্রীয় গনমাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, সৌদি সরকার মনে করে এ হামলার পেছনে হুতি বিদ্রোহীদের হাত রয়েছে। তবে হুতিরা এখনো এ হামলার দায় স্বীকার করেনি।

[৫] বিস্ফোরণের পূর্বে শত শত লোক জড়ো হয়েছিলো গতসপ্তাহে সৌদি আরবে গঠিত সরকারকে অভ্যর্থনা জানাতে। আন্তর্জাতিক রেডক্রস সংস্থা জানিয়েছে, এ বিস্ফোরণে তাদের এক সদস্য নিহত হয়েছেন এবং দুজন আহত হয়েছে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল

  • সর্বশেষ
  • জনপ্রিয়