শিরোনাম
◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫৭ বিকাল
আপডেট : ১৬ আগস্ট, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে বাংলাদেশ না থাকায় আক্ষেপ পাকিস্তান অধিনায়কের

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না থাকাটা দুঃখজনক বলে মন্তব্য করেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা। একইসঙ্গে বাংলাদেশিদের ভাই বলেও সম্বোধন করেছেন তিনি।

ভারতের মাটিতে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে একাধিকবার অনুরোধ করা হলেও বাংলাদেশের ভেন্যু পরিবর্তন করতে রাজি হয়নি আইসিসি। শেষ পর্যন্ত তাই বিশ্বকাপই বর্জন করলো বাংলাদেশ। আইসিসির কোনা সদস্য দেশ লাল সবুজদের সমর্থন না দিলেও একমাত্র পাশে ছিল পাকিস্তান। এমনকি ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটিও বয়কটের সিদ্ধান্ত নিয়েছে তারা।

বিশ্বকাপের অংশ নিতে বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থান করছে পাকিস্তান। কলম্বোয় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত সংবাদ সম্মেলনেও বাংলাদেশ প্রসঙ্গে কথা বলেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আঘা। টুর্নামেন্টে লাল সবুজদের না থাকাটাকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন তিনি।

বাংলাদেশের প্রসঙ্গে সালমান আঘা বলেন, ‘বাংলাদেশিরা আমাদের ভাই। পাকিস্তানের প্রতি তাদের সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। তারা এই টুর্নামেন্টে নেই—এটা সত্যিই দুঃখজনক।’
  
বাংলাদেশ সরে দাঁড়ানোর পর পাকিস্তান বিশ্বকাপে অংশ নেয়ার সিদ্ধান্ত নিলেও আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বয়কট করার ঘোষণা দিয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানায়, এই সিদ্ধান্ত রাজনৈতিক অবস্থান থেকে নয়, বরং ক্রীড়াঙ্গনে ন্যায়বিচারের প্রশ্নে নেয়া হয়েছে।
 
এদিকে পাকিস্তানের এই সিদ্ধান্তকে বাংলাদেশের প্রতি সংহতির প্রকাশ হিসেবে দেখছে অন্তর্বর্তী সরকার। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বৃহস্পতিবার নিজের ফেসবুক পোস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে ধন্যবাদ জানান।
 
পোস্টে আসিফ নজরুল লেখেন, ‘ধন্যবাদ, পাকিস্তান।’ তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যও উদ্ধৃত করেন।
 
এর আগে ইসলামাবাদে মন্ত্রিসভার এক বৈঠকে শেহবাজ শরিফ বলেন, ‘বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরিয়ে দেওয়ার প্রতিবাদে আমরা ভারতের বিপক্ষে ম্যাচটি খেলব না। খেলাধুলার মাঠে রাজনীতির কোনো জায়গা থাকা উচিত নয়। আমরা ভেবেচিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি। বাংলাদেশের পাশে পুরোপুরি দাঁড়ানো উচিত।’
  
বাংলাদেশের বিশ্বকাপ থেকে বাদ পড়া এবং পাকিস্তানের ম্যাচ বর্জনের সিদ্ধান্ত আন্তর্জাতিক ক্রিকেটে নতুন করে বিতর্ক তৈরি করেছে। ক্রীড়াঙ্গনে রাজনীতি ও নিরাপত্তা প্রশ্নে আইসিসির ভূমিকা নিয়েও উঠছে নানা প্রশ্ন। বিশ্ব ক্রিকেটে এই টানাপোড়েন শেষ পর্যন্ত কোন দিকে যায়, সেটাই এখন দেখার বিষয়।
 

  • সর্বশেষ