শিরোনাম
◈ শান্তিচুক্তি সইয়ের সময়সূচি ঘোষণা ট্রাম্পের, ভিন্ন অবস্থানে ইরান ◈ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত হবে, লবণচাষীরা পাবেন ন্যায্যমূল্য ◈ বাংলাদেশকে স্বনির্ভর ও শিল্পোন্নত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা: মির্জা ফখরুল ◈ ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমানোর কৌশল: অর্থনীতির জন্য কতটা ইতিবাচক? ◈ ক্রিকেটার নাঈমের শারী‌রিক অবস্থা পর্যবেক্ষণ করতে চট্টগ্রামে গে‌লেন বিসিবির ফিজিওরা ◈ ব্রাজিলের এক‌টি গ্রামের অধিকাংশ মানুষ মরক্কোর বিপক্ষে জয় চান না ◈ ইংল্যান্ড দ‌লের বল ও বুটসহ অ‌নেক অনুশীলন সরঞ্জাম চুরি ◈ সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী ◈ বিপ্লবের পর বাস্তবতার মুখে বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা ◈ জুলাইয়ে সমাহিত হবেন খামেনি, ঘোষণা ইরানের

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৬ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

মুস্তাফিজকে বড় উদাহরণ ম‌নে করেন কোচ সালাহউ‌দ্দিন

স্পোর্টস ডেস্ক : আইপিএল থেকে বাদ পড়া এবং টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেলার হতাশার মাঝেও মুস্তাফিজুর রহমান যেভাবে নিজেকে সামলে রেখেছেন, সেটাকেই বাংলাদেশের ক্রিকেটারদের জন্য বড় উদাহরণ হিসেবে দেখছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন।

অদম্য বাংলাদেশ টি–টোয়েন্টি কাপে ধূমকেতু দলের কোচ সালাউদ্দিন বলেন, আইপিএল থেকে বাদ পড়া বা বিশ্বকাপে সুযোগ না পাওয়া—দুটোই একজন ক্রিকেটারের জন্য বড় ধাক্কা। কিন্তু মুস্তাফিজ এসব নিয়ে নিজেকে ভেঙে ফেলেননি।

সালাহউদ্দিন বলেন, মুস্তাফিজ আমাকে খুব সহজভাবে বলেছে—‘যা গেছে, গেছে।’ আইপিএল হলো বা হলো না, সেটা নিয়ে সে পড়ে থাকেনি, এই মানসিকতাই একজন পেশাদার ক্রিকেটারের দরকার।

আইপিএল নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হওয়া মুস্তাফিজ আর্থিকভাবে বেশ ক্ষতিগ্রস্থ হয়েছেন বলাই যায়। তবে এসব নিয়ে নাকি একদমই মাথা নষ্ট করতে নারাজ টাইগার বাঁহাতি পেসার।  

সালাহউদ্দিন জানান, আমার মনে হয়, মুস্তাফিজের কাছ থেকে এটা ভালো জিনিস শেখার মতো। এতগুলো টাকা বলেন বা যা–ই বলেন—ও তো হতাশায় ভুগতে পারত। কিন্তু সে জানে যে এটা আসলে নিয়ন্ত্রণে নেই। তার হাতে তো ছিল না। মুস্তাফিজের কাছ থেকে আমি এটা শিখেছি এবং অন্যরাও হয়তো এটা থেকে শিখবে।

তিনি জানান, বিশ্বকাপে না খেলতে পারার হতাশা এখনো অনেক ক্রিকেটারের মনে কাজ করছে।

এটা অস্বীকার করার কিছু নেই। সবাই মানসিকভাবে সমান শক্ত নয়। কিন্তু মুস্তাফিজ দেখিয়েছে, হতাশাকে পাশে রেখে কীভাবে সামনে তাকাতে হয়।

সালাহউদ্দিন বলেন, নতুন তিন দলের ঘরোয়া টি–টোয়েন্টি টুর্নামেন্টে দেশের সেরা ক্রিকেটাররা খেলছে, যা তাদের মনোযোগ ফেরাতে সাহায্য করবে।

আমরা বিশ্বকাপে নেই—এটা সত্য। কিন্তু যেটা নিয়ন্ত্রণে নেই, সেটা নিয়ে নিজেকে শেষ করে দেওয়ার কোনো মানে নেই।

আগামী দিনের পরিকল্পনা নিয়ে তিনি জানান, এখন বাংলাদেশের লক্ষ্য হবে ৫০ ওভারের বিশ্বকাপ।টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শেষ। এখন সামনে তাকাতে হবে ওয়ানডে বিশ্বকাপের দিকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়