শিরোনাম
◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০৫ রাত
আপডেট : ২০ আগস্ট, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতীয় অধিনায়ক যা বললেন পাকিস্তানের বয়কট প্রসঙ্গে

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। এ বিষয়ে প্রথমবার মুখ খুললেন ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব। আজ মুম্বাইয়ে অধিনায়কদের সম্মেলনে তিনি জানান, আগামী ১৫ই ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তান না নামলেও, প্রস্তুত থাকবে তার দল। 
সূর্যকুমার বলেন, ‘আমরা তো কখনও খেলবো না বলিনি। 

ওরা খেলতে চাইছে না। আমরা তো খেলবো না বলিনি। কলম্বোর জন্য আমাদের বিমানের টিকিট কাটা হয়ে গেছে।’ নিজেদের পরিকল্পনা নিয়ে সূর্যকুমার বলেন, ‘প্রথমে আমরা এখানে (মুম্বাইয়ে) খেলবো। এরপর দিল্লি যাবো। সেখান থেকে কলম্বো যাবো। ওদের সিদ্ধান্ত তো আর আমার হাতে নেই।’ 

আগামী ১৫ই ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মহারণ মাঠে গড়ানোর কথা। তবে গ্রুপ পর্বের ম্যাচটি পাকিস্তান বয়কট করেছে। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়ার প্রতিবাদে এমন সিদ্ধান্ত পাকিস্তান সরকারের।

 

  • সর্বশেষ