শিরোনাম
◈ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড  ◈ এক টাকায় আইন ও বিচার বিভাগ চালানো সম্ভব নয়, এমনটা হলে দেশ একটি পুলিশি রাষ্ট্রে পরিণত হবে: আইনমন্ত্রী ◈ বিএনপি নেতা আসলাম চৌধুরীর যে কারণে এমপি প্রার্থিতা বাতিল হলো, যা জানাগেল ◈ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানছে না কিছু গণমাধ্যম: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুই মাসের বকেয়াসহ আগামী জুলাই মাস থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী ◈ চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের বিষয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল (ভিডিও) ◈ ১,৬০০ টাকার উৎপাদন খরচ, বিক্রি মাত্র ৮০০-৯০০ টাকায়; পেঁয়াজ ডোবায় ফেলছেন কৃষকরা! ◈ আপনি নির্বাচিত নন, ভোটিং-এ অংশ নেবেন না: সংসদে আমিনুল হককে স্পিকার (ভিডিও) ◈ সিন্ধু নদীর পানি নিয়ে ভারতের উদ্দেশে পাকিস্তানের হুমকি: ‘পানি আটকালেই হাত কেটে দেওয়া হবে’(ভিডিও) ◈ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমের দরজার ছোট ছিদ্র দিয়ে গোপনে ভিডিও ধারণ, যুবক আটক

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:০১ বিকাল
আপডেট : ২৬ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কালীগঞ্জে নির্বাচনী সহিংসতায় ব্যবসায়ী প্রতিষ্ঠান ভাংচুর-লুটপাট, আহত ৩

ফিরোজ আহম্মেদ, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি, দোকান ভাংচুর, লুটপাট এবং ধানের শীষের প্রার্থীর বোনকে লাঞ্চিতের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় উভয় পক্ষের তিনজন আহত হয়েছে। এদের মধ্যে দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাত ৮টার দিকে ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার পুকুরিয়া ও তিল্লা এবং বিকালে বহিরগাছী গ্রামে এসব ঘটনা ঘটে। রাতেই ম্যাজিস্ট্রেটসহ পুলিশ, সেনাবাহিনী, বিজিবি টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসব ঘটনায় থানাতে পৃথক দু’টি অভিযোগ দায়ের হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাত ৭ টার দিকে উপজেলার তিল্লা বাজারে ধানের শীষ এবং স্বতন্ত্র কাপ-পিরিচ প্রতীকের সমর্থকদের মধ্যে ভোট চাওয়া নিয়ে বিরোধ বাধে। এক পর্যায়ে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে মারামারিতে সেলিম হোসেন, সুজন হোসেন ও ফজলুর রহমান নামে তিন যুবক আহত হয়। আহতদের মধ্যে একজনের পা ভেঙে গেছে। তাদেরকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। এ ঘটনার জের ধরেই রাত ৮ টার দিকে পার্শ্ববর্তী পুকুরিয়া বাজারে বিএনপি প্রার্থীর সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সমর্থক আকাশ ইসলামের দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। ৩০/৪০ জনের হামলাকারীরা ভাংচুর শেষে দোকানের ক্যাশ থেকে ৪৫ হাজার টাকা ও কিছু মালামাল নিয়ে যায়।  

এদিকে একইদিন বিকালে উপজেলার রাখালগাছী ইউনিয়নের বহিরগাছী গ্রামে ভোট চাইতে গিয়ে লাঞ্চিত হয় ধানের শীষের প্রার্থী রাশেদ খানের বড় বোন। প্রতিপক্ষ কাপপিরিচ প্রতিকের সাইফুল ইসলাম ফিরোজ পক্ষের সমর্থকরা তাকে লাঞ্চিত করে। এ ঘটনায় রাতেই থানাতে একটি অভিযোগ দায়ের হয়েছে। 

কালীগঞ্জ থানার (ওসি) জেল্লাল হোসেন জানান, উপজেলা দু’টি স্থানে দুই প্রার্থীর সমর্থকদের মারামারির খবর পেয়েই বিজিবি, পুলিশ ও সেনাবাহিনীর টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। ভাংচুর, মারামারি ও এক প্রার্থীর বোন লাঞ্চিতের ঘটনায় পৃথক দুটি অভিযোগ এসেছে। নির্বাচনী আইনশৃংখলা টিমের দায়িত্বে  থাকা ম্যাজিষ্টেট অভিযোগ গুলি দেখে নির্দ্দেশনা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়