শিরোনাম
◈ ৬ দিনে ৮ হাজার কোটি টাকার ব্যবসা আটকে, চট্টগ্রাম বন্দর সচল হবে শুক্রবার থেকে ◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:২২ বিকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বংশানুক্রমিক নয়, মেধা ও যোগ্যতার রাজনীতির বাংলাদেশ চাই”: রাজশাহীতে জামায়াত আমির 

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: বংশানুক্রমিক ও পরিবারতান্ত্রিক রাজনীতির অবসান ঘটিয়ে মেধা, যোগ্যতা ও দেশপ্রেমভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, “এই দেশে আর কখনো আধিপত্যবাদী রাজনীতি চলবে না। রাজনীতি হবে জনগণের মর্যাদা, সমতা ও ন্যায়ের ভিত্তিতে।”

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই যেখানে সকল ধর্ম, বর্ণ ও শ্রেণির মানুষ নিরাপত্তা ও সম্মানের সঙ্গে বসবাস করবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, নারী-পুরুষ এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাঁওতাল ভাই-বোনসহ সবাইকে নিয়েই আমাদের বাংলাদেশ। আমরা আর বিভাজনের রাজনীতি চাই না, চাই ঐক্যবদ্ধ জাতি।”

তিনি আরও বলেন, “আমাদের স্লোগান ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’। মানুষের মধ্যে হিংসা-বিদ্বেষ ছড়িয়ে দিয়ে রাজনৈতিক ফায়দা লুট করার রাজনীতি আর চলতে দেওয়া হবে না। জনগণের ভোট, ভালোবাসা ও সমর্থনের মাধ্যমে যদি আল্লাহ আমাদের দেশ পরিচালনার সুযোগ দেন, তাহলে ইনশাআল্লাহ দেশে চাঁদাবাজি ও দুর্নীতির কোনো স্থান থাকবে না।”

প্রতিবেশী রাষ্ট্রসহ বিশ্বের সকল দেশের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, “আমরা সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, তবে তা হবে সমতা ও মর্যাদার ভিত্তিতে। অমর্যাদাকর কোনো সম্পর্ক আমরা গ্রহণ করবো না। আমরা মাথা উঁচু করে একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে দাঁড়াতে চাই।”

রাজশাহীর উন্নয়ন প্রসঙ্গে জামায়াত আমির গ্যাস সরবরাহ নিশ্চিতকরণ, সুগার মিল পুনরুজ্জীবন, শ্রমিক মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার প্রতিশ্রুতি দেন।

এদিনের জনসভাটি রাজশাহীর রাজনৈতিক ইতিহাসে ব্যতিক্রমী বলে উল্লেখ করা হয়। প্রথমবারের মতো জামায়াতে ইসলামীর আয়োজনে নারী ও পুরুষের সম্মিলিত অংশগ্রহণে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। দুপুরের মধ্যেই ঐতিহাসিক মাদ্রাসা মাঠ জনসমুদ্রে পরিণত হয়।

এর আগে ডা. শফিকুর রহমান গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার নির্বাচনী জনসভায় বক্তব্য দেন। রাজশাহীর সমাবেশ শেষে তিনি নাটোরের জনসভায় যোগ দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়