শিরোনাম
◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০, ০৭:৪৬ সকাল
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২০, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে পরকীয়ার জেরে খুন হন আলামিন, গ্রেফতার স্বামী-স্ত্রী

ডেস্ক রিপোর্ট: বেনাপোল বন্দরের এনজিওকর্মী ও ব্যবসায়ী হিসেবে পরিচিত আলামিন ইসলাম নয়ন হত্যার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) দুপুর ১২টায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক শামিম হোসেন। পরকীয়ার কারণে এ হত্যার ঘটনা ঘটেছে বলে জানা যায়।

গ্রেফতারকৃতরা হলেন: প্রতিবেশী ইজিবাইক মিস্ত্রি জহুরুল ইসলাম ও তার স্ত্রী কামরুন্নাহার কটিলা।

পুলিশ জানায়, আধুনিক প্রযুক্তির সহয়তা নিয়ে মাত্র দু’দিনের মাথায় খুনিদের শনাক্ত করা সম্ভব হয়েছে। পরকীয়ার জেরে এ হত্যার শিকার হন আলামিন। প্রতিবেশী জহিরুলের স্ত্রী কামরুন্নার কটিলার সঙ্গে তার পরকীয়া সম্পর্ক ছিল। বিষয়টি জানতে পেরে জহিরুল পরে স্ত্রীর সহযোগিতা নিয়ে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে।

যশোর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) শামিম হোসেন জানান, গ্রেফতারকৃতরা হত্যার দায় স্বীকার করেছে এবং কীভাবে মেরেছে তার বর্ণনা দিয়েছেন। পরে তাদের আটক দেখানো হয়।

উল্লেখ্য, গত রোববার রাত্রে কোন একসময় আল আমিনকে কটিলা বেগম কথা আছে বলে বাড়ি থেকে ডেকে নেয়। পরে পাশের একটি বাগানে ডেকে কথা বলতে থাকে। এ সময় পূর্বপরিকল্পিতভাবে পেছন দিক থেকে কটিলার স্বামী জহিরুল গলায় তার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে ফেলে যায়। পরের দিন সোমবার সকালে খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। পুলিশের পাশাপাশি ঘটনা তদন্তে নামে গোয়েন্দা পুলিশ।সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়