শিরোনাম
◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

প্রকাশিত : ৩১ ডিসেম্বর, ২০২০, ১২:৫৯ দুপুর
আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২০, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কিউএমজি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন লে. জে. এস এম শফিউদ্দিন আহমেদ

ইসমাঈল ইমু : [২] বুধবার সেনাসদর দপ্তরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ১৯৮৩ সালের ২৩ ডিসেম্বর ৯তম বিএমএ র্দীঘমেয়াদী কোর্সে পদাতিক কোরে কমিশন লাভ করেন।

[৩] লেফটেন্যান্ট জেনারেল শফিউদ্দিন আহমেদ কিউএমজি হিসেবে দায়িত্ব গ্রহণের পূর্বে জিওসি, অ্যার্টডক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি জিওসি ও এরিয়া কমান্ডার, লজিষ্টিকস এরিয়া, একটি পদাতিক ব্যাটালিয়ন, বাংলাদেশ মিলিটারি একাডেমীতে (বিএমএ) ব্যাটালিয়ন কমান্ডার, একটি পদাতিক ব্রিগেড ও সেনাসদর প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক পদে সাফল্যের সাথে দায়িত্ব পালন করেছেন।

[৪] এছাড়াও ২০১২ সালে তিনি ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং হিসেবে দায়িত্বপ্রাপ্ত হন এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। চাকুরী জীবনে তিনি মহাপরিচালক, বাংলাদেশ ইনষ্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড ষ্ট্যাটেজিক ষ্টাডিজ (বিআইআইএসএস) এবং ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডাইরেক্টিং ষ্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি সেন্ট্রাল অফ্রিকান রিপাবলিক-এ ডেপুটি ফোর্স কমান্ডার হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে অত্যন্ত গুরুত্বপূর্ন দায়িত্ব পালন করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়