শিরোনাম
◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার ◈ আ‌লিং হলান্ডের জোড়া গোলে ম‌্যান‌চেস্টার সিটির জয় ◈ তরুণ উদ্যোক্তাদের জন্য ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন, আবেদন শুরু ১ নভেম্বর ◈ কুমিল্লায় পানি উন্নয়ন বোর্ডের জমির দ্বন্দ্বে যুবদল নেতা খুন : পুলিশ সুপার ◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২০, ০৬:২৬ সকাল
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২০, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্গাপুরে তৃতীয় শ্রেণির কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দুর্গাপুর প্রতিনিধি: [২] নেত্রকোনার দুর্গাপুরে ৫ দফা দাবিতে মানববন্ধন করেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীরা। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

[৩] বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ দুর্গাপুর উপজেলা শাখা মানববন্ধনের আয়োজন করেন।

[৪] এ সময় উপস্থিত ছিলেন বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেনীর কর্মচারী পরিষদ উপজেলা শাখার সভাপতি সন্জিত কুমার সাহা ,সহ-সভাপতি মোঃ মিনহাজুল ইসলাম ,সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুমন মিয়া , মো. মোশারফ হোসেন আবুল কাশেম, মিনা রিছিল,রোওশনারা, মোঃ নজরুল ইসলাম প্রমুখ

[৫] বক্তারা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের অবহেলা ও অবজ্ঞা করে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন কোনোভাবে সম্ভব নয়। তারা অবিলম্বে ৫ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

[৬] ৫ দফা দাবিগুলো হলো-১১তম গ্রেডে বেতন প্রদান, পদবী পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা নির্ধারণ, চাকরিবিধি অনুযায়ী কর্মঘণ্টা নির্ধারণ, কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ, সরকারি কর্মচারীদের মতো পদোন্নতি প্রদান, সকল এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয় করন ।

[৭] মানববন্ধন শেষে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর স্মারক লিপি প্রদান করা হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ