শিরোনাম
◈ ইরানে হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ ◈ মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের জন্য প্রবাসী কল্যাণের হটলাইন নম্বর চালু ◈ আগামী মঙ্গলবার চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকেও দেখা যাবে ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ◈ এক দিনে ইরানে ১২০০টির বেশি বোমা হামলা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ◈ রোজার পরেই সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার মাসউদ ◈ সৌদি আরবের চাপ ও ইসরায়েলের ভূমিকা ট্রাম্পের ইরান হামলার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে ◈ ইরানের সর্বোচ্চ নেতা খামেনির জীবনের শেষ ভাষণ প্রকাশ, কী কথা বলেছিলেন তিনি ◈ জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হু'মকি (ভিডিও)

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২০, ০৩:৫২ রাত
আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২০, ০৩:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিভি সাক্ষাতকারে লিওনেল মেসি, বার্সেলোনায় থাকবো কিনা মৌসুম শেষে ভাববো

স্পোর্টস ডেস্ক : [২] অনেক দিন থেকেই লিওনেল মেসির ভবিষ্যৎ পরিকল্পনা জানতে একটি বিশেষ সাক্ষাৎকার চেয়ে আসছিলেন স্প্যানিশ টেলিভিশন লাসেক্সতার সাংবাদিক জর্দি এভোল। অবশেষে কাঙ্ক্ষিত সে সাক্ষাৎকার পেয়েছেন তিনি। আর সেখানেই তার ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন বার্সা অধিনায়ক। মৌসুম শেষে ভাববেন দল বদল নিয়ে।

[৩] আগামী জানুয়ারিতেই মেসিকে কেনার জন্য আগ্রহ দেখাচ্ছে অনেক ক্লাব। এ নিয়ে গুঞ্জনও চড়া। তবে আপাতত এ গুঞ্জনে পানি ঢেলে দিয়েছেন মেসি। মৌসুম শেষ না হওয়া পর্যন্ত বার্সেলোনাতেই থাকছেন অধিনায়ক। বর্তমানে কাতালানদের হয়ে শিরোপা জয়ই তার প্রধান লক্ষ্য।

[৪] বড়দিন উপলক্ষে লাসেক্সতাকে দেওয়া সাক্ষাৎকারে মেসি বলেছেন, মৌসুম শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো কিছুই পরিষ্কার নয়। আমি মৌসুম শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি শিরোপা জেতার জন্য ফোকাস করছি, অন্য কিছু নয়। আমি দলকে আমার সর্বোচ্চটাই দেব।

[৫] তবে বার্সায় যে সব ভালো যাচ্ছে না তার ইঙ্গিতও দিয়েছেন এ তারকা, আমাদের সামনে যা আছে তা জেতার জন্য আমি লড়াই চালিয়ে যেতে চাই। তবে ক্লাবের চারদিকে যা হচ্ছে তা সত্যিই কঠিন। ক্লাবটি আসলেই বাজে অবস্থার মধ্যে আছে। এটা খুবই খারাপ এবং আমরা যেখানে ছিলাম সেখানে ফিরে যাওয়া অনেক কঠিনই। ভবিষ্যতের কথা নিজেও ঠিক মতো জানেন না বলে উল্লেখ করে এ আর্জেন্টাইন তারকা, আমি জানি না কি ঘটবে। সামনের ছয় মাসে আমাদের সামনে যা আছে আমি সেদিকেই মনোযোগ দিচ্ছি। আমি কি করব সেটা বলা ঠিক হবে না, কারণ কি হবে আমি নিজেও তা জানি না।

[৬] ফুটবল পাড়ায় গুঞ্জন রয়েছে মেজর সকার লিগে ডেভিড বেকহামের ইন্টার মিয়ামিতে খেলতে পারেন মেসি। আর সে গুঞ্জন যে সত্যি তার ইঙ্গিতও দিয়েছেন তিনি, আমি সব সময় যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা নেওয়ার স্বপ্ন দেখেছি। সেখানকার লিগে খেলার কথা ভেবেছি। জানি না, এটা সম্ভব হবে কি না। এটা এখন নয়, ভবিষ্যতের ভাবনা। ডেইলি স্টার/ মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়