শিরোনাম
◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার ◈ কর্মী সংকটে হুমকির মুখে ব্রিটেনের ব্রিটিশ-বাংলাদেশি মালিকানাধীন ‘ইন্ডিয়ান’ রেস্টুরেন্ট শিল্প

প্রকাশিত : ২৮ ডিসেম্বর, ২০২০, ০১:২৬ রাত
আপডেট : ২৮ ডিসেম্বর, ২০২০, ০১:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের অভিযানে ৫ ডাকাত আটক

সুজন কৈরী: নারায়ণগঞ্জের ফতুল্লার দক্ষিণ সন্তাপুর এলাকায় অভিযান চালিয়ে দেশিয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক কেেরছ র‌্যাব-১০। আটকরা হলো- আকাশ (২৪), সাব্বির হোসেন (২৪), মারুফ হোসেন (২৫), রাজিব হোসেন (১৯) ও শান্ত ইসলাম (২১)। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

র‌্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার রাতে ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমান এবং স্কোয়াড কমান্ডার এএসপি এনায়েত কবীর সোয়েবের নেতৃত্বে একটি দল ফতুল্লার দক্ষিণ সন্তাপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে ওই ৫ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩টি চাপাতি ও ২টি চাকু জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকদের কাছ থেকে র‌্যাব জানতে পেরেছে, আটকরা দীর্ঘদিন ধরে ফতুল্লা থানার আশপাশের এলাকায় ডাকাতি ও ছিনতাই করছিলো।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়