শিরোনাম
◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে হবেন, মন্ত্রিসভায় কারা আসছেন? ◈ বিয়ের পর ইসলাম গ্রহণের গুঞ্জন, সত্যটা জানালেন রবার্তো কার্লোস ◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ ◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা ◈ বারবার কাঁদলেন মির্জা ফখরুল, চার থেকে পাঁচবার আবেগে ভেঙে পড়েন, চাইলেন ক্ষমা  (ভিডিও) ◈ বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর ◈ বৃহস্পতিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায় ◈ হুমকি দেওয়ার অভিযোগে ভাইরাল অডিও কল নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন হুম্মাম কাদের চৌধুরী(ভিডিও) ◈ রাজধানীতে অনলাইন প্ল্যাটফর্মে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি করতেন ইনফ্লুয়েন্সার সুমাইয়া!(ভিডিও)

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২০, ০৬:২৫ সকাল
আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২০, ০৬:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে রদবদল

আজাহার আলী সরকার: [২] লেফটেন্যান্ট জেনারেল পদোন্নতি পেয়েই আর্টডকের নতুন কমান্ড্যান্ট হলেন মতিউর রহমান । চট্টগ্রামের জিওসি করা হয়েছে সাভারের জিওসি সাইফুল আবেদীনকে।

[৩] ঢাকায় লগ এরিয়া জিওসি হুমায়ুন কবির [৪]যশোর ও সাভারে নতুন জিওসি।

[৫] বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার চট্টগ্রাম হিসেবে মেজর জেনারেল এস এম মতিউর রহমান এএফডব্লিউসি, পিএসসি- কে বৃহস্পতিবার লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। তাকে ময়মনসিংহে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের (আর্টডক) কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে ।

[৬] আর্টডকের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে ঢাকা ক্যান্টনমেন্টে কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি ) হিসেবে বদলি করা হয়েছে। এর আগে সরকারি চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় গত ৯ ডিসেম্বর অবসরে গেছেন কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মো. শামসুল হক ওএসপি, পিএসসি।

[৭] সাভারের জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদীনকে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার, চট্টগ্রাম হিসেবে বদলি করা হয়েছে।

[৮] ৫৫ পদাতিক ডিভিশনের (যশোর) জিওসি মেজর জেনারেল মোহাম্মদ হুমায়ুন কবিরকে ঢাকায় লগ এরিয়ার কমান্ড্যান্ট হিসেবে বদলি করা হয়েছে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়