শিরোনাম
◈ এশিয়ার বাজারে বাড়ছে বাংলাদেশের রপ্তানি, চীন-ভারত-দক্ষিণ কোরিয়ায় প্রবৃদ্ধি ◈ কাশ্মীরে ৬০০ ‘বাংলাদেশি’ শনাক্তের দাবি ভারতের, ১৫০ জনকে পশ্চিমবঙ্গে নিয়ে ‘পুশ ইন’ প্রস্তুতি! ◈ প‌থে থাকা ২০ লাখ শিশু নেই সরকারের খাতায় ◈ ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়া চ‌্যা‌ম্পিয়ন ◈ ঢাকা-দিল্লি সম্পর্কের টানাপোড়েনে দীনেশ ত্রিবেদীর দৌড়ঝাঁপ, তারেক রহমানকে দিল্লি নিতে ভারতের তৎপরতা! ◈ ‌ফ্রা‌ন্সের বা‌জিমাত, ১৪ মিনিটে বেল‌জিয়াম‌কে দি‌লো চার গোল ◈ বাংলাদেশি কর্মীদের ভিসা বন্ধের বিষয়ে যেসব নির্দেশনা দিয়েছে লাওস ◈ লিও‌নেল মেসির মহাকাব্যের শেষ অধ্যায়  ◈ যুক্তরাষ্ট্রে হামের ভয়াবহ বিস্তার, নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা! ◈ মঞ্চ প্রস্তুত, বিদায়ী ম‌্যাচ রাঙা‌তে আ‌র্জেন্টিনার জা‌র্সিতে মে‌সিও প্রস্তুত, ১০ নম্বর জার্সির নতুন মালিক কে হ‌চ্ছেন?

প্রকাশিত : ২৩ ডিসেম্বর, ২০২০, ০১:৪৯ রাত
আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২০, ০১:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিঠার দাওয়াত দিয়ে জামাইকে হাত-পা বেঁধে মারধর

ডেস্ক নিউজ: সিরাজগঞ্জে মেয়ের জামাইকে শীতের পিঠা খাওয়ানোর দাওয়াত করে বাড়িতে এনে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। তাড়াশ উপজেলার কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর সময় টিভি

এ ঘটনায় মঙ্গলবার (২২ ডিসেম্বর) মারধরের ঘটনার ধারণকৃত একটি ভিডিও দেখিয়ে অভিযোগ করেছেন নির্যাতনের শিকার রাকিবুল ইসলাম নিজেই।

গোপনে ধারণকৃত ওই ভিডিও চিত্রে দেখা যায়, রাকিবুলের মুখে বালিশ চাপা দেওয়া ও হাত-পা বাঁধার চেষ্টা করছেন তার স্ত্রী জুলেখা খাতুন, শ্যালিকা জায়দা খাতুন ও শ্যালক শামীম হোসেন। আর এসময় রাকিবুল ভয়ে চিৎকার করছেন।

নির্যাতনের শিকার রাকিবুল ইসলাম পার্শ্ববর্তী পাবনার চাটমোহর উপজেলার চন্ডিপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। ২০০৮ সালে কৃষ্ণপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে জুলেখা খাতুনের সাথে তার বিয়ে হয়।

রাকিবুলের অভিযোগ, বিয়ের পর থেকেই জুলেখা কারণে-অকারণে তার সাথে খারাপ ব্যবহার করে। এ নিয়ে তাদের দুজনের মাঝে মধ্যে মারধরের ঘটনাও ঘটে।

রাকিবুল আরো অভিযোগ করেন, মূলত প্রতিশোধ নিতেই তার শ্বশুর সোমবার পিঠা খাওয়ানোর জন্য দাওয়াত করে রাত ১১টার দিকে তিন সন্তানকে দিয়ে তাকে হত্যার চেষ্টা করেন। কিন্তু তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে প্রাণে বেঁচে যান তিনি।

ঘটনার সময় পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন রাকিবুলের শ্যালিকা জায়দা খাতুনের স্বামী মেরাজ উদ্দিন। তিনি বলেন, হঠাৎ রাকিবুলের চিৎকার তার কানে যায়। তাড়াতাড়ি তিনি উঠে এসে প্রথমে জানালা দিয়ে গোপনে ভিডিও করেন। পরে প্রতিবেশীদের সাথে নিয়ে তাকে উদ্ধার করেন।

এ সময় রাকিবুলের স্ত্রী জুলেখা খাতুন বলেন, তাকে মারধর করতেন রাকিবুল। তাই একটা উচিত শিক্ষা দেওয়া হয়েছে।

অভিযোগ অস্বীকার করে রাকিবুলের শ্বশুর আব্দুল জলিল ও শাশুড়ি ছানোয়ারা বেগম বলেন, এমন ঘটনার জন্য তারা নিজেরাও অনুতপ্ত। এজন্য তারা সন্তানদের যথেষ্ট শাসন করেছেন।

তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে আশিক বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ