শিরোনাম
◈ নারী টি-টোয়েন্টিতে বাংলা‌দেশ দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার ◈ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে পরিস্থিতি হঠাৎ করেই খুব উত্তপ্ত, দফায় দফায় সংঘর্ষ ◈ ঢাকা থেকে ১১৮ ফ্লাইট বাতিল, আটকা ১৮৩৬২ যাত্রী ◈ দেশকে স্বাধীন করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যেমন ধর্ম দেখিনি, জাত দেখিনি: তারেক রহমান ◈ একটি উদ্যোগ, একটু চেষ্টা, এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বাংলাদেশের ফুটবল নিয়ে আশাবাদী, জানালেন পরিকল্পনা ◈ প্রশাসনে সচিব পদমর্যাদার ১০ কর্মকর্তাকে দপ্তর বদল ও পদায়ন করেছে সরকার, কে কোথায় গেলেন ◈ যুক্তরাষ্ট্র প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব ◈ যাত্রীশূন্য শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, এমন রূপ কেউ কখনও দেখেননি আগে (ভিডিও) ◈ এবার টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, হামলার দায় স্বীকার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের (ভিডিও)

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ০৯:৫৭ সকাল
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাগেরহাটে ৬ জনের মনোনয়ন প্রত্যাহার, ৪টিতে রয়ে গেছে বিএনপির বিদ্রোহী

এস.এম.সাইফুল ইসলাম কবির: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে মঙ্গলবার (২০ জানুয়ারি) বাগেরহাটের ৪টি সংসদীয় আসনের মধ্যে ৩টি আসন থেকে মোট ছয়জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আবু আনছান মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যাহারকৃত প্রার্থীরা হলেন, বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট ও ফকিরহাট) আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মো. মমিনুল হক।

বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসন থেকে তিনজন প্রার্থী: বাংলাদেশ খেলাফত মজলিসের রমিজ উদ্দিন, খেলাফত মজলিস বাংলাদেশের বালী নাসের ইকবাল এবং বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম. এ. সালাম।

বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসন থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের মো. জুলফিকার হোসেন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর মো. রহমাতুল্লাহ।

Advertisement

বিদ্রোহীরা মনোনয়ন পত্র প্রত্যাহার না করায় জেলার ৪টি সংসদীয় আসনের সবকটিতেই বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। বাগেরহাটের ভোটের মাঠে বর্তমানে ২৩ জন প্রার্থী রয়েছেন।

বাগেরহাটের ৪টি আসনেই বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছেন। বাগেরহাটে বিএনপির দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে ৪টি সংসদীয় আসনে স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এর মধ্যে বাগেরহাট-২ আসনের সাবেক এমপি এম. এ. এইচ. সেলিম তিনটি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনটি আসন হলো: বাগেরহাট-১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী), বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) এবং বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা)।

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী খাইরুজ্জামান শিপন স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

  • সর্বশেষ