শিরোনাম
◈ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: প্রতিদ্বন্দ্বিতা, কৌশল আর উৎসবের আমেজে জমজমাট এফডিসি ◈ ১৮ ঘণ্টার অভিযানে বাথরুমের ফলস সিলিং থেকে গ্রেপ্তার নায়িকা ববির কথিত স্বামী ◈ নারায়ণগঞ্জে রিসোর্টকাণ্ডের ‘৫০১ নম্বর কক্ষ’ নিয়ে যে ব্যাখ্যা দিলেন মাওলানা মামুনুল হক ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়ায় সফরে সঙ্গী কতজন, যা জানাগেল ◈ কি হয়েছিলো কারওয়ান বাজার ও বাংলামোটর সিগন্যালের এআই ক্যামেরায়? ◈ বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত যেসব দল বাদ গেল ◈ বাংলাদেশকে ঘিরে নতুন কূটনৈতিক চাপ, ভারত-ইসরাইল বয়ানে অন্তর্নিহিত গভীর বার্তা ◈ ফাঁসির ১৫ ঘণ্টা আগে যে কারণে ছেলের খুনিকে ক্ষমা করলেন বাবা(ভিডিও) ◈ অনিয়ম আর দুর্নীতি হজ ব্যবস্থাপনায়, কোরবানির টাকা আত্মসাতের অভিযোগ ◈ ইংল্যান্ডে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, প্রাণ গেল ১ জনের; আহত প্রায় ৯০

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ০৪:২৫ দুপুর
আপডেট : ১৯ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পে কমিশনের সভা: পে স্কেলে পেনশন বাড়ছে যে হারে

সরকারি চাকরিজীবীদের বড় সুখবর ‍দিল পে কমিশন। সভা সূত্র জানিয়েছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীদের পেনশনের হারও উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধির সুপারিশ করা হচ্ছে। যারা মাসে ২০ হাজার টাকার কম পেনশন পান, তাদের পেনশন দ্বিগুণ বৃদ্ধি পাবে, অর্থাৎ ১০০ শতাংশ। ২০ থেকে ৪০ হাজার টাকা পেনশন পাওয়া পেনশনভোগীদের পেনশন ৭৫ শতাংশ বাড়বে, এবং যারা ৪০ হাজার টাকার বেশি পেনশন পান, তাদের পেনশন ৫৫ শতাংশ বৃদ্ধি পাবে।

আজ বুধবার নবম জাতীয় পে স্কেল নিয়ে পূর্ণ কমিশনের সভায় এসব সুপারিশ করেন কর্মকর্তারা।

এতে বলা হয়, ৭৫ বছরের বেশি বয়সী পেনশনভোগীদের জন্য চিকিৎসা ভাতা ১০ হাজার টাকার পরামর্শ দেওয়া হয়েছে, যেখানে সাধারণত ৮ হাজার টাকা চিকিৎসা ভাতা দেওয়া হয়। ৫৫ বছরের কম বয়সীদের জন্য ৫ হাজার টাকার চিকিৎসা ভাতার সুপারিশ করা হচ্ছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়