শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ০২:২৮ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তারেক রহমান নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছেন, দাবি নাসিরুদ্দিন পাটওয়ারীর (ভিডিও)

বিএনপি চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনের প্রার্থী তারেক রহমান নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, “তারেক রহমান কড়াইল বস্তিতে ফ্ল্যাট করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, এটি নির্বাচনি আচরণবিধির লঙ্ঘন।”

বুধবার (২১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে শাপলা কলি প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব অভিযোগ করেন এনসিপির এই শীর্ষ নেতা।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “এ বিষয়ে নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করছে। এতে প্রশাসন ও বিএনপি একসঙ্গে কাজ করছে কি না, সে প্রশ্ন উঠেছে। তারেক রহমানের ক্ষেত্রে এক নীতি আর অন্যদের ক্ষেত্রে ভিন্ন নীতি প্রয়োগ করা হচ্ছে।”

এ সময় বিএনপির ‘ফ্যামিলি কার্ড’সহ বিভিন্ন নির্বাচনি প্রতিশ্রুতির সমালোচনা করেন এনসিপির এই প্রার্থী। তিনি বলেন, “বর্তমান নির্বাচন কমিশন হুদা-রাকিব কমিশনের পথ অনুসরণ করছে।” গণমাধ্যম নিয়েও অভিযোগ তুলে তিনি বলেন, “বিএনপির পক্ষে অনেক গণমাধ্যম কাজ করছে এবং মিডিয়া দখল করা হয়েছে।”

প্রতীক বরাদ্দ প্রসঙ্গে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “দীর্ঘ লড়াইয়ের পর এনসিপি শাপলা কলি প্রতীক পেয়েছে। তবে, প্রতীক বরাদ্দের ক্ষেত্রে নির্বাচন কমিশন আমাদের সঙ্গে বৈষম্য করেছে।” নির্বাচনি প্রচারণা প্রসঙ্গে তিনি বলেন, “ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে বৃহস্পতিবার থেকে আমার প্রচারণা শুরু হবে। হাদির বিচার প্রক্রিয়া এখনও শেষ হয়নি। এই হত্যার দ্রুত বিচার সম্পন্ন করতে হবে।”

এদিকে, ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন। তার পক্ষে একজন উপদেষ্টা প্রতীক সংগ্রহ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়