শিরোনাম
◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন!

প্রকাশিত : ২১ ডিসেম্বর, ২০২০, ০২:৩৮ রাত
আপডেট : ২১ ডিসেম্বর, ২০২০, ০২:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গভীর রাতে শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

যশোর প্রতিনিধি: [২] শীতের তীব্রতায় নাগরিক জীবন হঠাৎই যেন থমকে গেছে ।

[৩] এমন হাড় কাঁপানো শীতের রাতে যশোরের জেলা প্রশাসক অর্ধ শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন। শনিবার রাত ১১ টা থেকে সাড়ে ১২ টা পযন্ত শহরে তিনি নিজে ঘুরে ঘুরে এই কম্বল বিতরণ করেছেন। শীতার্তদের গায়ে জড়িয়ে দিয়েছেন উষ্ণতার আবেশ।

[৪] যশোর রেলওয়ে স্টেশনের প্লাট ফরম ও লাইনের পাশে ঘুমিয়ে থাকা অসহায় ছিন্নমূল মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। জিআরপি পুলিশের সহায়তায় প্রকৃত অভাবীদের চিহ্নিত করেন জেলা প্রশাসক নিজ হাতে তাদের গায়ে কম্বল জড়িয়ে দেন।

[৫] এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রফিকুল হাসান, নেজারত ডেপুটি কালেক্টর কে এম মামুনুর রশীদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান, মাহমুদুল হাসান, যশোর সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফিরোজ আহমেদসহ জেলা প্রশাসনের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

[৬] পরে নাজিরশংকরপুরে আশ্রয়ন প্রকল্পে থাকা মানুষদের মাঝেও কম্বল বিতরণ করা হয়।

  • সর্বশেষ