শিরোনাম
◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ! ◈ বাজারে সিন্ডিকেটের প্রভাব বিস্তার করতে দেওয়া হবে নাঃখাদ্যমন্ত্রী ◈ এক বছরে নতুন করে দরিদ্র বেড়েছে প্রায় ২১ লাখ বাংলাদেশি, চাকরি হারাচ্ছেন নারীরা

প্রকাশিত : ১৯ ডিসেম্বর, ২০২০, ০৩:৪২ রাত
আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২০, ০৩:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের সঙ্গে ভ্যাকসিন কূটনীতির মাধ্যমে সম্পর্ক উন্নতি করতে চায় ভারত, ব্লুমবার্গের প্রতিবেদন

মাছুম বিল্লাহ: [২] তিস্তার পানি বন্টন চুক্তি না হওয়া ও ধর্মভিত্তিক নাগরিকত্ব আইন পাসের পরে ভারতের সঙ্গে বাংলাদেশের ‘খারাপ হওয়া’ সম্পর্ক ভ্যাকসিন কূটনীতির মাধ্যমে উন্নতি করতে চাইছে দিল্লি।

সংবাদ মাধ্যম ব্লুমবার্গ নিউজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলেছে, গত বছর ভারতজুড়ে নাগরিক আইনের বিরুদ্ধে আন্দোলন শুরু হলে ভারত সফর বাতিল করেন পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এরপর থেকেই ঢাকার সাথে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছে দিল্লি। ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা এবছর দুইবার বাংলাদেশ সফরে এসেছেন। চীনের সাথে সীমান্তবর্তী উত্তেজনা চলাকালীন সময়ে গত আগস্টে দ্বিতীয় বারের মতো বাংলাদেশ সফরে আসেন তিনি।

[৩] ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক দেলোয়ার হোসেন জানিয়েছেন, দীর্ঘদিনের ব্যর্থ তিস্তা পানি বন্টন চুক্তি ও বিতর্কিত নাগরিক আইনের কারণে কয়েক দশকের ঘনিষ্ঠ সম্পর্কে আঁচ লেগেছিল। কোভিড-১৯ দুটি দেশকে আবারও একত্র করেছে।

[৪] প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল বৈঠক করেছেন। গত বছর ভারতের বিতর্কিত ধর্মভিত্তিক নাগরিক আইন পাস হওয়ার পর এটিই তাদের প্রথম বৈঠক। আলোচনার শুরুতেই বাংলাদেশে ভ্যাকসিন সরবরাহের ব্যাপারে ভারত বিশেষ ভাবে নজর দিবে বলে জানান নরেন্দ্র মোদি।

[৫] গত নভেম্বরে বাংলাদেশে ভ্যাকসিন সরবরাহের প্রতিশ্রুতির ঘোষণার পরই ভারতের সিরাম ইনস্টিটিউটের সাথে ৩ কোটি ডোজের চুক্তি করেছে বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

 

  • সর্বশেষ