শিরোনাম
◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো

প্রকাশিত : ১১ আগস্ট, ২০২৬, ১১:১১ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরেক দফা বাড়লো তেলের দাম

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানে সম্ভাব্য চুক্তি নিয়ে আশাবাদ কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। এতে দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। বিশেষ করে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সম্ভাবনা নিয়ে অনিশ্চয়তা বাজারে চাপ বাড়িয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম ১.৭৩ ডলার বা ১.৯৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৯.৪৫ ডলারে দাঁড়ায়। একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১.৯১ ডলার বা ২.৩৩ শতাংশ বেড়ে ৮৪.০৪ ডলারে পৌঁছায়। উভয় বেঞ্চমার্কই ৩১ জুলাইয়ের পর সর্বোচ্চ দরে লেনদেন করছে।

এর আগে সোমবারও দুই ধরনের তেলের দাম ৫ শতাংশের বেশি বেড়েছিল। ইরান যুদ্ধবিরতি ও শান্তিচুক্তির জন্য নিজেদের শর্ত জানালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের কাছে যুদ্ধে নিহত আমেরিকানদের জন্য ক্ষতিপূরণ দাবি করেন। এতে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার সম্ভাবনা আরও জটিল হয়ে পড়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হওয়ায় এটি পুনরায় চালু করা নিয়ে অনিশ্চয়তা তেলের বাজারে সরবরাহ-ঝুঁকি বাড়িয়েছে।

 

  • সর্বশেষ