শিরোনাম
◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো

প্রকাশিত : ১৭ ডিসেম্বর, ২০২০, ০৭:৪৭ সকাল
আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২০, ০৭:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আল্লামা শফীকে হত্যার অভিযোগে মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা

রাজু চৌধুরী : [২] হেফাজতে ইসলামের সাবেক আমীর আহমেদ শফীকে হত্যার অভিযোগে হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব ও বিতর্কিত বক্তা মামুনুল হক, আজিজুল হক ইসলামাবাদী, নাসির উদ্দিন মনিরসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

[৩] বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন আহমদ শফীর শ্যালক মোহাম্মদ মাইনুদ্দীন।

[৪] বিচারক শিপলু কুমার দে’র আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে।

[৫] বাদী পক্ষের আইনজীবী আবু হানিফ জানান, মামলায় আহমেদ শফীকে মানসিকভাবে নির্যাতন করে হত্যার অভিযোগ করা হয়েছে। এর আগে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন হেফাজতে ইসলামের একাংশের নেতারা। আল্লামা শফির মৃত্যুর ঘটনা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনেরও দাবি জানিয়েছেন তারা। সম্পাদনা: বাশার নূরু

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়