শিরোনাম
◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০২০, ০৮:৪৫ সকাল
আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২০, ০৮:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মো. মসিউর রহমান হিমেলের কবিতা: স্বাধীনতা

স্বাধীনতা অন্য রকম এক জিনিস,
স্বাধীনতা মানে অন্য রকম অনুভূতি
স্বাধীনতা এক দৃঢ় চেতা মন
স্বাধীনতা মানে বাঁচার মতো বাঁচা
স্বাধীনতা মানে নুয়ে পড়া জাতীর পেশীবহুল বাহু
স্বাধীনতা মানে দৃঢ় কণ্ঠে বঙ্গবন্ধুর ভাষণ
স্বাধীনতা মানে মানে না কোনো ত্রাসন
স্বাধীনতা মানে মায়ের কোলে ছোট্ট শিশুর নিরাপদ শয়ন
স্বাধীনতা মানে সবুজ ঢেউ খেলানো শস্য দানার মাঠের মনোমুগ্ধকর দৃশ্যের অবতরণ।
স্বাধীনতা মানে বুক ফুলিয়ে সামনের দিকে এগিয়ে চলা
স্বাধীনতা মানে রহিম চাচার কণ্ঠে আযানের সুরেলা ধ্বনি
স্বাধীনতা মানে পূর্ব বাংলায় পতপতিয়ে লাল সবুজ পতাকা উড়ানো
স্বাধীনতা মানে পল্লী মেয়ের নিরাপদ অবগাহন
স্বাধীনতা মানে রক্ত চক্ষুর খড়গ দৃষ্টিকে ভয় না পাওয়া
স্বাধীনতা মানে স্বাস্থ্য, শিক্ষা, অন্ন-বস্ত্রের অধিকার অর্জন
স্বাধীনতা মানে বিশ্বের দরবারে মাথা উঁচু করে বাঁচা
স্বাধীনতা মানে জয় বাংলা, আমার বাংলাদেশ
স্বাধীনতা মানে বঙ্গবন্ধুর লালিত স্বপ্নের আমার বাংলাদেশ।।

 

 

 

  • সর্বশেষ