শিরোনাম
◈ তরুণ ভোটারদের আকৃষ্ট করতে নানা প্রতিশ্রুতি ◈ গাজায় একদিনে ইসরায়েলি হামলায় ৩২ ফিলিস্তিনি নিহত ◈ সৌদি আরবে ১৭ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট হস্তান্তর, আরও ৫১ হাজারের প্রক্রিয়া চলছে ◈ উচ্চকক্ষ ও নিম্নকক্ষ কী? কেন এই নতুন কাঠামো ও কার কত ক্ষমতা?  ◈ স্কুলের দাওয়াত ঘিরে সংঘর্ষে রণক্ষেত্র ভাঙ্গা, মহাসড়ক বন্ধ, আহত অর্ধশত ◈ ভোটের মাধ্যমে গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে হবে: তারেক রহমান ◈ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন জাতির জীবনে মাইলফলক: ইসি সানাউল্লাহ ◈ ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে স্বর্ণের দামে বড় উত্থান ◈ যৌনাঙ্গ আক্রান্তকারী পরজীবী দেশে দেশে ছড়াতে পারে, বিজ্ঞানীদের সতর্কতা ◈ দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমিয়েছে সরকার

প্রকাশিত : ১৫ ডিসেম্বর, ২০২০, ০৫:৫০ সকাল
আপডেট : ১৫ ডিসেম্বর, ২০২০, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাস্কর্য ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন আলেমরা

নিজস্ব প্রতিবেদক : [২] স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় সোমবার রাত সোয়া ৯টা থেকে ১১টা পর্যন্ত এ বৈঠক করেন দেশের শীর্ষস্থানীয় আলেমরা।

[৩] কওমি মাদ্রাসা বোর্ড (বেফাক) সভাপতি মাওলানা মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৈঠকে যোগ দেন। আরও ছিলেন আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ, মাওলানা মাহফুজুল হক, মোসলেউদ্দিন, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জি প্রমুখ।

[৪] বৈঠকের আগে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মূর্তি নিয়ে ব্যাখ্যা মন্ত্রীর কাছে তুলে ধরার কথা সাংবাদিকদের জানিয়েছিলেন বেফাক মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

[৫] স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে আলোচনার বিষয়ে গণমাধ্যমে কোনো কথা বলেননি। এ বিষয়ে আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে গণমাধ্যমে কথা বলবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।

  • সর্বশেষ
  • জনপ্রিয়