শিরোনাম
◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২০, ০৬:১৭ সকাল
আপডেট : ১০ ডিসেম্বর, ২০২০, ০৬:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু সেতু এলাকায় ৩০ কিলোমিটার যানজট

ডেস্ক রিপোর্ট: ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা আড়াই ঘণ্টা বন্ধ থাকায় সেতুর উভয় পাশে ৩০ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। জাগোনিউজ২৪

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ঘন কুয়াশার কারণে রাত সাড়ে ১২টা থেকে ৩টা পর্যন্ত টোল আদায় বন্ধ রাখা হয়। এ সময় ধীর গতিতে গাড়ি চলাচলের কারণে এ যানজটের সৃষ্টি হয়। তবে এখন যান চলাচল অনেকটাই স্বাভাবিক বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আইয়ুবুর রহমান।

এছাড়াও ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা এলাকায় বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।

যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা। এ ভোগান্তির শিকার হয়েছে সবজিভর্তি ট্রাকগুলোও। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার পরিমাণ কমলেও যানবাহনের দীর্ঘ সারি রয়েছে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক ও সিরাজগঞ্জ পশ্চিম সংযোগ সড়কে।

সেতু কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশার কারণে টোল আদায় বন্ধ রাখা হয়। এ জন্য সেতুর উপরসহ দুই পাড়ে যানবাহন আটকা পড়ে। ফলে যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কেটে গেলে ধীর গতিতে যান চলাচল শুরু হয়েছে। তবে গাড়ির দীর্ঘ সারি রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়