শিরোনাম
◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ◈ রাজধানীর ধানমন্ডিতে বয়স্ককে মারধরের ভিডিও ভাইরাল, নেপথ্যে যে ঘটনা জানাগেল ◈ লাল কার্ড পে‌লেন ওলিস, ৬ গোলের রোমাঞ্চে বায়ার্ন মিউনিখ‌কে রুখে দিলো ভাইকিং ◈ রাশিয়া, কানাডা ও সৌদি আরব থেকে ৯৬৯ কোটি টাকার সার কিনবে সরকার

প্রকাশিত : ১০ ডিসেম্বর, ২০২০, ০৪:৪৫ সকাল
আপডেট : ১০ ডিসেম্বর, ২০২০, ০৪:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবিশ্বাস্য সাবিনা! ১২ ম্যাচে ৮ হ্যাট্রিকসহ গোল ৩৫

রাহুল রাজ : [২] আগের ম্যাচেই শিরোপা নিশ্চিত হয়েছিল। নারী ফুটবল লিগে বসুন্ধরা কিংসের শেষ ম্যাচটা যেন শুধুই ‘সাবিনার জন্য’। ম্যাচের আগেরদিন সন্ধ্যায় সাবিনার কাছে জানতে চাওয়া হয়েছিল ম্যাচের পর পর হ্যাট্রিক করলেও লিগে ডাবল হ্যাটট্রিকের মালিক আরেকজন। শেষ ম্যাচে কি ৬ গোল হবে? ‘আমি চেষ্টা করব, বাকিটা আল্লাহর ইচ্ছা। নাহলেও কোনো আপসোস থাকবে না’- উত্তর দিয়েছিলেন গোলমেশিনখ্যাত সাবিনা খাতুন।

[৩] বুধবার (৯ ডিসেম্বর) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে জাতীয় দলের অধিনায়ক ঠিকই চেষ্টা করেছিলেন। কিন্তু থেমেছেন আগের ম্যাচের মতো ৫ গোল করে। এ নিয়ে পরপর দুই ম্যাচে ৫ গোল করেও ডাবল হ্যাট্রিকের দেখা পেলেন না দেশের নারী ফুটবলের সবচেয়ে বড় এই তরকা। এই যাত্রায় তাকে থামতে হলো দুই-দুইবার ডাবল হ্যাট্রিকের কাছাকাছি গিয়ে।

[৪] সাত দলের লিগ। দুই পর্বে ১২ ম্যাচ খেলে পূর্ণ ৩৬ পয়েন্ট নিয়ে অপরাজিত থেকেই লিগ শেষ করল বসুন্ধরা কিংস। যারা শিরোপা জয় উদযাপন করেছে আগের ম্যাচেই।

[৫] নারীদের লিগ শেষে বসুন্ধরা কিংস আর সাবিনা-কৃষ্ণাদের গল্পছাড়া কিছুই নয়। অসম এক লিগে বসুন্ধরা কিংসের মেয়েদের সামনে বাকি দলগুলো ছিল নস্যি। প্রতি ম্যাচেই প্রতিপক্ষকে পাড়া-মহল্লার দল বানিয়ে গোলের মালা পরিয়েছে কিংসের মেয়েরা। প্রতিপক্ষের জালের গোলবৃষ্টির নেতৃত্বে ছিলেন অধিনায়ক সাবিনা। ১২ ম্যাচে হ্যাট্রিক করেছেন ৮ বার, (দুই ম্যাচে ৫ গোল করে), মোট গোল তার ৩৫।

[৬] বুধবার (৯ ডিসেম্বর) তারা শেষ ম্যাচে ১৪-১ গোলে উড়িয়ে দিয়েছে এফসি উত্তরবঙ্গকে। সাবিনা খাতুন করেছেন ৫ গোল। তিনটি করেছেন কৃষ্ণা রানী সরকার। এছাড়া দুটি করে গোল করেছেন শিউলি আজিম ও তহুরা খাতুন, একটি করে গোল সানজিদা ও স্বপ্নার।

[৭] ঘরোয়া ফুটবলে ২৫০ গোলের নতুন রেকর্ড আগেই করেছিলেন সাবিনা। লিগ শেষ হওয়ার পর এখন তার মোট গোল ২৬৬। দেশের কোনো ফুটবলার (পুরুষ-নারী) এর আগে ঘরোয়া আসরে ২০০ গোলই করতে পারেননি। সেখানে সাবিনার নামে পাশে ২৬৬। দেশে, ভারতে ও মালদ্বীপের ঘরোয়া ফুটবল খেলে এই অনন্য কীর্তি গড়েছেন সাতক্ষীরার এই গোলমেশিন।

[৮] লিগের ১২ ম্যাচে ৮ হ্যাটট্রিকে ৩৫ গোল করে দলকে অপরাজিত চ্যাম্পিয়ন করতে অগ্রণী ভূমিকা রেখেছেন সাবিনা। তারপরও দেশসেরা এই নারী ফুটবলারের অতৃপ্তির জায়গা আছে। লিগ ডাবল হ্যাট্রিক (যা করেছেন জামালপুর কাঁচারিপড়া একাদশের অধিনায়ক সাদিয়া আক্তার) দেখলেও সাবিনা পারেননি।

[৯] এছাড়া ১২ ম্যাচের মধ্যে এক ম্যাচে গোল পাননি তিনি। দ্বিতীয় পর্বে নাসরিন স্পোর্টিং ক্লাবের বিপক্ষে কিংস জিতেছিল সবচেয়ে কম ২-০ ব্যবধানে। ঐ একটি ম্যাচে গোল পাননি সাবিনা। তবে এক ম্যাচে গোল না পাওয়া ও ডাবল হ্যাট্রিক করতে না পারা নিয়ে কোনো আপসোস নেই সাবিনার।

[১০] এক নজরে লিগে সাবিনার গোল
বেগম আনোয়ারা বিপক্ষে ৩ গোল
স্পার্টান সিলেট বিপক্ষে ৩ গোল
নাসরিন এসসি বিপক্ষে ৩ গোল

কুমিল্লা ইউনাইটেড বিপক্ষে ২ গোল
জামালপুর কাঁচারিপাড়া বিপক্ষে ৪ গোল
এফসি উত্তরবঙ্গ বিপক্ষে ২ গোল
বেগম আনোয়ারা বিপক্ষে ১ গোল
স্পোর্টান সিলেট বিপক্ষে ৩ গোল
নাসরিন এসসি বিপক্ষে ০ গোল
কুমিল্লা ইউনাইটেড বিপক্ষে ৪ গোল
জামালপুর কাঁচারিপাড়া বিপক্ষে ৫ গোল
এফসি উত্তরবঙ্গ বিপক্ষে ৫

  • সর্বশেষ