শিরোনাম
◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ ◈ জেন-জি আন্দোলনে জয়ী হলেও নির্বাচনে দাপট দেখাচ্ছে পুরোনো শক্তি ◈ আড়াল থেকে শীর্ষ ক্ষমতার লড়াইয়ে শফিকুর রহমান ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি: ১৫ বছরে ১৫ বিলিয়ন ডলারের জ্বালানি আমদানির সিদ্ধান্ত

প্রকাশিত : ০৮ ডিসেম্বর, ২০২০, ০২:৫৪ রাত
আপডেট : ০৮ ডিসেম্বর, ২০২০, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুর পৌরসভা নির্বাচন: বিএনপির পক্ষে কেন্দ্রীয় নেতাদের চলছে গণসংযোগ

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নায়াবা ইউসুফের ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করেছেন ঢাকা থেকে আগত বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

[৩] বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা ও সাবেক মন্ত্রী আমানউল্লাহ আমানের নেতৃত্বে বিএনপির কেন্দ্রীয় টিম ফরিদপুরের বিভিন্ন পাড়া মহল্লায় সোমবার দিনব্যাপী ব্যাপক গণসংযোগ করেন।

[৪] এ সময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন- চেয়ারপার্নের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবীব, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, ফরিদপুর জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্ব শাহজাদা মিয়া, বিএনপি সম্পাদক মন্ডলীর সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, গত ঢাকা সিটি কর্পোরেশনের বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মোদররেস আলী ঈসা, যুবদলের সহ-সভাপতি মাহবুবুল হাসান পিংকুসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতৃবৃন্দ নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন।

[৫] এসময় ফরিদপুর শহরের মূল সড়কসহ শহরের বিভিন্ন পয়েন্টে বিএনপির মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফের ধানের শীষের প্রতীকের পক্ষে গণসংযোগ ও পথসভা করা হয়।

[৬] এই সময় নায়াব ইউসুফের পক্ষে আমান উল্লা আমান সহ অন্যান্য নেতৃবৃন্দ তাঁদের বক্তৃতায় বলেন, যদি নূন্যতম শান্তিপূর্ণ ও নিরপেক্ষ ভোট হয়- তাহলে এখানে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাল্লাহ। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়