শিরোনাম
◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ

প্রকাশিত : ০৭ ডিসেম্বর, ২০২০, ১০:২৪ দুপুর
আপডেট : ০৭ ডিসেম্বর, ২০২০, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাগেরহাটে মোরেলগঞ্জে কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

সাইফুল ইসলাম: [২] বাগেরহাটের মোরেলগঞ্জে সোমবার সকালে ২০২০-২০২১ অর্থবছরে প্রাকৃতিক দুর্যোগের কারনে ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ এ্যাড.শাহ-ই-আলাম বাচ্চু এ বিতরণী অনুষ্ঠানের উদ্ধোধন করেন।

[৩] চলতি রবি মৌসুমে গম, ভূট্রা, সরিষা, সূর্যমুখী, টমোটো, মরিচ, গ্রীষ্মকালীন মুগ, হাইব্রিড বোরো ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার, বীজ সহায়তা ১ম, ২য়, ৩য় কিস্তির বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. দেলোয়ার হোসেন।

[৪] শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আব্দুল হান্নান।

[৫] সভা শেষে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে ১৬ ইউনিয়নের ১৬ শ’ ৭০ জন চাষীকে বীজ ,সার প্রদান করা হয়। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়