শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২০, ০৬:৫৯ সকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২০, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশকে লড়াকু দল মনে করেন কাতার কোচ

স্পোর্টস ডেস্ক : [২] বঙ্গবন্ধু স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম লেগে বাংলাদেশকে হারিয়েছিল কাতার। এবার খেলা নিজেদের মাঠে। তবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সেই ম্যাচের অভিজ্ঞতা থেকে ফিরতি লেগের ম্যাচটি হালকাভাবে নিচ্ছেন না কাতার কোচ ফেলিক্স সানচেস বাস। তিনি বাংলাদেশকে লড়াকু দলই মনে করেন।

[৩] ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের ‘ই’ গ্রুপের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের ম্যাচে শুক্রবার কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০ টায় শুরু হবে ম্যাচটি। প্রথম লেগে বৃষ্টিভেজা ভারী মাঠে ২-০ গোলে জিতেছিল কাতার। ফিরতি লেগে জিততে হলে সবকিছু ঠিকঠাক থাকতে হবে বলে মনে করেন সানচেস।

[৪] তিনি বলেন, বাংলাদেশের বিপক্ষে গত ম্যাচে আমরা অভিজ্ঞতা অর্জন করেছিলাম। ওই ম্যাচে আমরা বল পজেশনে এগিয়ে ছিলাম। ওরা খুব নিচে নেমে ডিফেন্ডিং করেছিল। আবহাওয়া এবং মাঠ সহজ ছিল না। কিন্তু আমরা আমাদের খেলা খেলেছিলাম, তারা তাদের খেলা খেলেছিল। আমরা সুযোগ পেয়েছিলাম, তারাও পেয়েছিল।

[৫] আমরা জানি, তাদের বিপক্ষে আমাদের খুবই নিখুঁত ম্যাচ খেলতে হবে। কেননা, আমরা এমন একটা দলের মুখোমুখি হতে যাচ্ছি যারা খুবই লড়াকু, খুব গোছালো এবং আঁটসাঁট। আমাদের সবকিছু সঠিক হওয়া প্রয়োজন।

[৬] বাছাইয়ে পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপে শীর্ষে রয়েছে কাতার। চার ম্যাচে ভারতের বিপক্ষে ড্রয়ে পাওয়া ১ পয়েন্ট নিয়ে তলানিতে বাংলাদেশ। - তথ্যসূত্র, বাফুফে/ বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়