শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২০, ১০:৪২ দুপুর
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২০, ১০:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মর্যাদাপূর্ণ গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতলেন রোনালদো

ডেস্ক রিপোর্ট : লিওনেল মেসি ও রবার্ট লেভানদোভস্কির মতো প্রতিদ্বন্দ্বীকে টপকে প্রথম পর্তুগিজ হিসেবে মর্যাদাপূর্ণ গোল্ডেন ফুট অ্যাওয়ার্ড জিতলেন ক্রিস্টিয়ানো রোনালদো।

২০০৩ সালে চালু হওয়া এই ট্রফি দেওয়া হয় ইউরোপিয়ান ফুটবলে এখনও খেলছেন এমন খেলোয়াড়কে, বয়স হতে হবে ন্যূনতম ২৮। বিজয়ীকে মোনাকোর ‘দ্য চ্যাম্পিয়নস প্রমেনেড’র নরম মাটিতে স্থায়ীভাবে তার পায়ের ছাপ দিতে আমন্ত্রণ জানানো হয়।

আন্তর্জাতিক সাংবাদিকরা এই ট্রফির জন্য ১০ জন খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে। সেখান থেকে ভক্তদের ভোটে নির্বাচিত করা হয় বিজয়ী। এবার মেসি, নেইমার, লেভানদোভস্কি, সার্জিও আগুয়েরো, সার্জিও রামোস, মোহাম্মদ সালাহ, জেরার্দ পিকে, জর্জিও কিয়েল্লিনি ও আর্তুরো ভিদালকে পেছনে ফেলে এই অ্যাওয়ার্ড জিতলেন রোনালদো। গত মৌসুমে জুভেন্টাসের হয়ে ৪৬ ম্যাচে ৪৭ গোল করেছিলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।
সূত্র- বিডি-প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়