শিরোনাম
◈ কাবুলে পা‌কিস্তা‌নের বিমান হামলা, বিশ্ববাসীর কাছে ক্রিকেটার গজানফরের আবেগঘন বার্তা ◈ যুদ্ধ পরিস্থিতির প্রভাব, ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ◈ ঈদযাত্রায় মহাখালীতে বাস সংকট, টিকিট না পেয়ে যাত্রীদের ভোগান্তি ◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২০, ০৭:২৯ সকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২০, ০৭:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ময়মনসিংহের গৌরীপুরে আজানে ‘আল্লাহু আকবর’ বলেই মুয়াজ্জিনের মৃত্যু

আব্দুল্লাহ আল-আমীন : ‘আল্লাহু আকবর, আল্লাহু আকবর’ ধ্বনিতে মুসল্লিদের নামাজের জন্য আহ্বান জানিয়ে আজানরত অবস্থায় মারা গেলেন আব্দুল কুদ্দুছ (৬৫)।

আব্দুল কদ্দুছ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের খান্দার আগপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন। তিনি খান্দার গ্রামের মৃত সদর আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী মো. সবুজ মিয়া জানান, মাইকে দুইবার আল্লাহু আকবর ধ্বনি শোনার পরে আর কোনো আওয়াজ শুনতে পাননি। তিনি দৌড়ে গিয়ে দেখতে পান মসজিদের ভেতরে ফ্লোরের ওপর মুয়াজ্জিন পড়ে রয়েছেন। মুসল্লিরা দ্রুত ভেতরে গিয়ে দেখেন তিনি আর বেঁচে নেই।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মসজিদের ইমাম হাফেজ মো. শাফায়েত হোসাইন। তিনি জানান, জোহর নামাজের জন্য আজান দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন মুয়াজ্জিন আব্দুল কদ্দুছ। তিনি এই মসজিদে দেড় যুগ ধরে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে আসছিলেন।

ইমাম শাফায়েত আরও জানান, এশার নামাজের পর পারবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়