শিরোনাম
◈ হাদিকে হত্যা জামায়াত-বিএনপির চাল হতে পারে: দাবি অভিযুক্ত ফয়সালের ◈ একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব ◈ ২৪ ঘণ্টায় ১৬ জেলায় দুর্ঘটনায় নিহত ৩৪, আহত শতাধিক ◈ এক শ্রেণির মানুষ বিএনপির বিরুদ্ধে অবান্তর কথা ও মিথ্যাচার করছে: রিজভী ◈ কুমিল্লাসহ দেশের বিভিন্ন দুর্ঘটনায় শোক প্রকাশ, তদন্ত ও নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ শত্রুর জন্য আসছে নতুন ‘চমক’: ইরানের হুঁশিয়ারি ◈ বাহরাইনে বড় হামলাটি ‌‌‘ইরান নয় যুক্তরাষ্ট্রই চালিয়েছিল’, মিলল চাঞ্চল্যকর তথ্য ◈ জিয়া পরিবারের চেয়ে নির্যাতিত বাংলাদেশে কেউ ছিল না: আইনমন্ত্রী ◈ বিয়ের গহনা বহনে সর্বোচ্চ নিরাপত্তা দেবে পুলিশ : ডিবিপ্রধান ◈ যুদ্ধের প্রভাব: চট্টগ্রামে জ্বালানি সরবরাহে অস্থিরতা, ২৩ দিনে ২৫ জাহাজ পৌঁছেছে, পথে আরও ২টি

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২০, ০৫:৩৩ সকাল
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২০, ০৫:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২৮ বছরের পুরনো ভ্রুণ থেকে জন্ম নিল মলি!

ডেস্ক রিপোর্ট : ছবির মলি গিভসন নামের শিশুটির বয়স মাত্র এক মাস। তবে তর্কের খাতিরে অনেকে অবশ্য তার বয়স ২৮ বছরও বলতে পারেন। কারণ, যে ভ্রুণ থেকে তার জন্ম হয়েছে সেটি সংরক্ষণ করা হয়েছিল ২৮ বছর আগে।

সেই ১৯৯২ সালের অক্টোবর মাস থেকে কন্যাশিশুটিকে ভ্রূণ অবস্থাতেই জমাট রাখা হয়েছিল দীর্ঘ ২৮ বছর। অবশেষে চলতি ফেব্রুয়ারিতে ২৯ বছর বয়সী মার্কিন তরুণী টিনা গিবসনের গর্ভে ভ্রুণটি প্রতিস্থাপন করা হয়।

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে গত ২৬ অক্টোবর জন্ম নিয়েই শিশুটি ইতিহাস তৈরি করেছে। তিন বছর আগে তার সহোদরা এমা গিবসনের জন্ম হয়েছিল ২৪ বছরের পুরনো ভ্রুণ থেকে। এবার সেই রেকর্ড ভাঙলো মলি।

তবে এত পুরোনো ভ্রূণ এই প্রথম সফলভাবে মাতৃদেহে বেড়ে উঠে জন্মলাভ করার মতো বিজ্ঞানের বিস্ময় নিয়ে বিশেষ নজর নেই মলির মা টিনা গিবসন ও বাবা বেন গিবসনের। নতুন অতিথিকে পেয়েই তারা খুব খুশি।

টেনেসি অঙ্গরাজ্যের নক্সভিল শহরের ন্যাশনাল এমব্রয় ডোনেশন সেন্টারে ১৯৯২ সালের অক্টোবরে মলি গিবসনের ভ্রুণ সংরক্ষণ করে রাখা হয়েছিল। গত ফেব্রুয়ারিতে ভ্রুণটি টিনার গর্ভে প্রতিস্থাপন করা হয়।

টিনা তিন বছর আগে ঠিক একই পদ্ধতিতে মা হয়েছিলেন। ২০১৭ সালে নভেম্বর মাসে তার গর্ভে জন্ম নেয় এমা গিবসন। ওই ভ্রুণ ২৪ বছর সংরক্ষণ করে রাখার পর ওই বছর প্রতিস্থাপন করা হয় টিনা গিবসনের গর্ভে।

অনলাইন

  • সর্বশেষ
  • জনপ্রিয়