শিরোনাম
◈ ‘দুই কেজি চাল দেওয়ার কারণ জানতে চাইলে চেয়ারম্যান আমারে গলা ধরে ধাক্কা দেয়’ ◈ নরসিংদীর ডিকশনারি থেকে চাঁদাবাজি শব্দটি মুছে ফেলতে চাই বলা অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ◈ ইরান এতগুলো দেশে প্রতিশোধমূলক হামলা চালাবে ভাবিনি, আমরা হতবাক: ট্রাম্প ◈ যেসব এলাকায় বুধ ও বৃহস্পতিবার খোলা থাকবে ব্যাংক ◈ ভিডিও ছড়িয়ে পড়ার পর ইউএনও আলাউদ্দিন ওএসডি ◈ ভিয়েনায় বাংলাদেশ-যুক্তরাজ্য বৈঠক, নিরাপত্তা ও পুলিশ সংস্কারে সহযোগিতার আলোচনা ◈ জোর করে শক দিতে বাধ্য করা হতো: অনলাইন প্রতারণার আখড়া কম্বোডিয়ায় নির্যাতনের শিকার কর্মীদের ভয়াবহ অভিজ্ঞতা ◈ ঈদে চন্দ্রা টার্মিনালে ঘরমুখী মানুষের চাপ, ১০ কিমি দীর্ঘ যানজট ◈ শিলাবৃষ্টি ও বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ না ফেরার দেশে অভিনেতা শামস সুমন

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ০২:৩৫ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ০২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শাখতারের কাছে হেরে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পথে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক : [২] মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে ইউক্রেনিয়ান ক্লাব শাখতার দোনেৎস্কের বিপক্ষে হেরে গেছে কোচ জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। তাতেই টানা ২৪ মৌসুম শেষ ষোলোতে খেলা দলটা এখন প্রথম পর্ব থেকেই বিদায়ের শঙ্কায়।

[৩] এদিন ‘বি’ গ্রুপের ম্যাচটিতে প্রতিপক্ষের মাঠে ০-২ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধ গোলশূন্য থাকা ম্যাচটিতে দ্বিতীয়ার্ধে জোড়া গোল হজম করে ১৩ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।

[৪] শাখতারের পক্ষে গোল দুটি করেন ডেনটিনহো ও ম্যানর সলোমন। এর আগে ঘরের মাঠে শাখতারের বিপক্ষে ৩-২ গোলে হেরেছিল রিয়াল।

[৫] ৫ ম্যাচে মাত্র ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপে তিন নম্বরে অবস্থান করছে রিয়াল। শাখতার সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বরুসিয়া মনচেনগ্লাডবাক। যারা এদিন এখনো জয় শূন্য ইন্টার মিলানকে হারালেই দ্বিতীয় পর্ব নিশ্চিত করে ফেলবে। স্প্যানিশ চ্যাম্পিয়ন রিয়ালের লা লিগাতেও সময়টা ভালো যাচ্ছে না। বর্তমানে টেবিলের চার নম্বরে অবস্থান করছে দলটি। চ্যাম্পিয়ন্স লিগে তো আরো করুণ দশা। সবমিলেই কঠিন সময়ের মধ্যে পড়ে কোচ জিদান ও তার দল। - গোল ডটকম/ মার্কা

  • সর্বশেষ
  • জনপ্রিয়