শিরোনাম
◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি ◈ জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ চট্টগ্রাম বন্দরে দুই দিন আন্দোলন স্থগিত, দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি ◈ ৩ দিনের মধ্যেই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে : প্রেসসচিব ◈ প্রবাসীদের পোস্টাল ব্যালট বাতিল হতে পারে যে কারণে ◈ আন্তর্জাতিক বাজারে স্বর্ণ-রুপা-তেলের বড় দরপতন

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ০২:১৫ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ০২:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘ডাক’ মারার নতুন রেকর্ড গড়লেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক : [২] অলরাউন্ডার হিসেবে শহীদ আফ্রিদির খ্যাতি বিশ্বজোড়া। কিংবদন্তিতূল্য এই ক্রিকেটারের আচরণেও, সুদর্শন হিসেবে বেশ সুনাম রয়েছে তাঁর। তবে একটি কারণে বার বার হাসির পাত্র হয়েছেন আফ্রিদি।

[৩] আর সেটি হলো ‘ডাক’। এই পাক তারকার ‘ডাক’ মারার ইতিহাস ভুরি ভুরি। যেখানে আবার রয়েছে অসংখ্য ‘গোল্ডেন ডাকও’। যার জন্য অনেকে তাঁকে ‘ডাক বাবা’ বলেও ডেকে থাকেন। এবার যেন সেই নামকেই আরও এক বার সমৃদ্ধ করলেন! কারণ, ‘ডাক’ মারার নতুন ইতিহাস গতকাল ৩০ নভেম্বর তৈরি করেছেন আফ্রিদি।

[৪] লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) ক্যান্ডি টাস্কার্সের বিপক্ষে আরও একটি ‘ডাক’ মেরেছেন গল গ্ল্যাডিয়েটর্সের অধিনায়ক। আর এতেই নতুন ইতিহাসের জন্ম দিয়েছেন ৪০ বছর বয়সী এই ক্রিকেটার।

[৫] বিশ্বে এখন শহীদ আফ্রিদিই একমাত্র ক্রিকেটার যিনি কিনা আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডে, টেস্ট, টি-টোয়েন্টির পর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আইপিএল, বিপিএল, পিএসএল, টি-টোয়েন্টি ব্লাস্ট, এপিএল ও এলপিএলে ‘ডাক’ মেরেছেন।

[৬] এছাড়া আইসিসি স্বীকৃত ম্যাচে এশিয়া একাদশের হয়ে এবং ফ্র্যাঞ্চাইজির আদলে হওয়া আইস ক্রিকেটও ‘ডাক’ মেরেছেন তিনি। এমনকি নিজের জন্মদিনেও ‘ডাক’ মারার ইতিহাস রয়েছে আফ্রিদির!
-ক্রিকইনফো

  • সর্বশেষ
  • জনপ্রিয়