শিরোনাম
◈ হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, সন্তানের পাশে দাঁড়ালেন মা; হাসপাতালের মানবিক সহায়তা ◈ রিশাদ হো‌সে‌নে মুগ্ধ ‌নিউজিল‌্যা‌ন্ডের ইশ সোধি ◈ নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ ◈ হামাসের কমান্ডারসহ ৩ যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের ◈ সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় হটাৎ গোলাগুলি, নিরাপদে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে (ভিডিও) ◈ সোমবার থেকে ভারি বৃষ্টির আভাস, উত্তর-পূর্বে বন্যার শঙ্কা ◈ স্কুল শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী ◈ ৫৫ ডিগ্রি তাপমাত্রার পূর্বাভাস দেয়নি আবহাওয়া অধিদপ্তর ◈ যুক্তরাষ্ট্রে বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থীকে খুন ছিল পূর্বপরিকল্পিত, আরও যা জানাল পুলিশ ◈ ট্রাম্প প্রশাসনের আপত্তি না মেনে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ০৬:০১ সকাল
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

করণীয় ঠিক করতে বৈঠকে বসছেন শীর্ষ আলেমরা

ডেস্ক রিপোর্ট : বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে সৃষ্ট অস্থিরতা বিষয়ে করণীয় ঠিক করতে বৈঠকে বসছেন দেশের শীর্ষ আলেমরা।
শনিবার (৫ ডিসেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী মাদ্রাসায় শীর্ষ আলেমদের এ বৈঠকটি অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন কওমি মাদ্রাসার সম্মিলিত শিক্ষা বোর্ড- আল হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান। খবর সংশ্লিষ্ট সূত্রের।

বৈঠকে দেশের প্রতিনিধিত্বশীল শীর্ষ আলেমরা মতবিনিময় ও প্রস্তাবনাসহ দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত পেশ করবেন বলে জানা গেছে।

দেশের শীর্ষ আলেদের মধ্যে এতে উপস্থিত থাকবেন- আল্লামা নূর হোসাইন কাসেমী, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, আল্লামা আব্দুল হামিদ (পীর মধুপুর), আল্লামা আব্দুল কুদ্দুস, মাওলানা আতাউল্লাহ হাফেজ্জি, মুফতি মনসুরুল হক, মাওলানা সাজিদুর রহমান, মুফতি সৈয়দ ফয়জুল করীম, মাওলানা নুরুল ইসলাম জিহাদি, মাওলানা মাহফুজুল হক, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা আরশাদ রহমানী, মুফতি মিজানুর রহমান সাঈদ প্রমুখ।

উৎসঃ যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়