শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২০, ০২:২৬ রাত
আপডেট : ০২ ডিসেম্বর, ২০২০, ০২:২৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাইফউদ্দিনের মাঠে ফেরার দিনক্ষণ চূড়ান্ত

রাহুল রাজ : [২] বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর আগে ওয়ার্ম আপের সময় ফুটবল খেলতে গিয়ে বাঁ পায়ে চোট বাঁধান মোহাম্মদ সাইফউদ্দিন। তখন আশা করা হয়েছিল, দলের তিন ম্যাচ পরই মাঠে ফিরতে পারেন সাইফউদ্দিন। তবে দুই জয় ও এক পরাজয়ে তার দল তিনটি ম্যাচ শেষ করেছে। এখনো মাঠে ফেরা হয়নি তার।

[৩] তবে এবার তার ফেরার দিনক্ষণ অনেকটা চূড়ান্ত করেছে তার দল মিনিস্টার গ্রুপ রাজশাহী। রাজশাহী দলের প্রধান কোচ সরোয়ার ইমরানের মতে আগামী ৬ নভেম্বর জেমকন খুলনার বিপক্ষে ম্যাচ দিয়ে খেলতে দেখা যেতে পারে টাইগার অলরাউন্ডারকে।

[৪] সোমবার (১ ডিসেম্বর) গণমাধ্যমকে তিনি বলেন, সাইফউদ্দিনকে আমরা চেষ্টা করছি ৬ তারিখের দিকে খেলাতে। সম্ভবত ৬ তারিখ বা ৮ তারিখ থেকে সে হয়তো ম্যাচ পাবে।

[৫] প্রসঙ্গত যে, গত ২২ নভেম্বর মিরপুর একাডেমি মাঠে মিনিস্টার গ্রুপ রাজশাহীর হয়ে অনুশীলনের সময় ওয়ার্ম আপের সময় চোট পান সাইফউদ্দিন। মাঠেই নিয়েছিলেন প্রাথমিক চিকিৎসা।

[৬] তবে মাঠ ছাড়তে হয়েছিল ক্রাচে ভর দিয়ে। চোটের অবস্থা জানতে স্ক্যান করানোর কথা থাকলেও বায়ো বাবল ভাঙতে হবে বলে স্ক্যান করাননি, ছিলেন পর্যবেক্ষণে। - প্রেস বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়