শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২০, ১০:০২ দুপুর
আপডেট : ২৯ নভেম্বর, ২০২০, ১০:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]৩৭ বছর পর পাকিস্তানের চিড়িয়াখানা থেকে এই প্রথম বনভূমিতে যাচ্ছে শ্রীলংকার এতিম হাতিটি

আসিফুজ্জামান পৃথিল: [২] কাভান নামের হাতিটি বিশ্বের নিঃসঙ্গতম প্রাণী। কারণ পাকিস্তানে সে ছাড়া আর কোনও হাতি নেই। বিবিসি । [৩] কাভানের জন্ম শ্রীলঙ্কায়। সেখানকার একটি হাতি এতিমখানাই ছিলো তার আবাসস্থল। তামিল বিদ্রোহ দমনে শ্রীলঙ্কান সেনাবাহিনী যে অভিযান চালিয়েছিলো, তাতে পূর্ণ সমর্থন ছিলো পাকিস্তানের। এর কৃতজ্ঞতায় দেশটির তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হককে উপহার হিসেবে কাভানকে দেয় কলম্বো। এক্সপ্রেস ট্রিবিউন । [৪] জেনারেল জিয়ার কন্যা জয়ান জিয়া ভারতীয় সিনেমা ‘হাতি মেরে সাথী’ দেখে একটি হাতি পাবার বায়না ধরে। তখনই কাভানকে পান জেনারেল জিয়া। হাতিটিকে নিজের বাড়িতে রাখতে চেয়েছিলো জায়ান। কিন্তু তার বাবা জানান, এই হাতি পাকিস্তান সরকারের সম্পত্তি। এরপর থেকেই কাভানের আবাসস্থল ইসলামাবাদ চিড়িয়াখানা। [৫] প্রাণী অধিকারকর্মীদের মতে, পৃথিবীতে সে ছাড়া আরও হাতি আছে, সেটিই হয়তো জানে না কাভান। [৬] প্রাণী অধিকারকর্মীদের দাবীর মুখে কাভানকে কম্বোডিয়ায় নিয়ে বন্য পরিবেশে ছেড়ে দেয়া হচ্ছে। রোববার একটি বনে পা রাখবে কাভান। সেখানে হয়তো সঙ্গীও খুঁজে নেবে। সমাপ্তি ঘটবে তার একাকিত্বের। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়