শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২০, ০৯:০৭ সকাল
আপডেট : ২৭ নভেম্বর, ২০২০, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদ মুহিউদ্দীন: ফুটবল কিংবদন্তির জন্য শোকগাঁথা

খালেদ মুহিউদ্দীন : আমাদের ফুটবল খেলা দেখার মজাটা নষ্ট করে দিয়েছিলেন তিনি। যতোক্ষণ তিনি আছেন দমবন্ধ করে খেলা দেখি, তিনি নেই তো তার স্মৃতিচারণ! ডিয়েগো ম্যারাডোনা তার আগের কথা জানি না, পরে যতো খেলোয়াড়ই এসেছেন আমার মনে হয়েছে ভালো অনেকই ভালো কিন্তু তার মতো কি ভালো? তিনি যে ভালো খেলেন তা বুঝতে বিশেষজ্ঞ হতে হতো না, চোখ থাকলেই বোঝা যেতো তা। ফুটবল নাকি দলের খেলা, দলেরই তো।

১৯৮২ সালে সবাই বলাবলি করছিলো, এই ছোটোখাট ছেলেটা কিন্তু বিশ্বের সেরা খেলোয়াড়। সবার বলাবলি উহু আহা সাবধান সতর্কতার মধ্য দিয়েই ১৯৮৬ সালে তিনি কাপ জিতে নিলেন, ১৯৯০ সালে রানারআপ। যে দলের হয়ে তা করলেন, তার লাইনআপ আর অন্য দলগুলোর শক্তি সামর্থ্য মনে করুন, বুঝবেন ওয়ান ম্যান শো কাকে বলে। যতোদিন তাকে দেখেছি মাঠে, ততোদিনই নিষ্ঠুর মার খেতে দেখেছি। এমনকি সবাই মিলে মারতো তাকে। তিনি অবিচল থাকতেন। আমার শিক্ষক ইংরেজ ফুটবল লেখক রিচার্ড এডামসন বলতেন কোকেন, বুঝেছ হে কোকেন।

আমি বলতাম হুম কোকেনই হবে। প্রচলিত কোনো কিছু দিয়ে তো তাকে ব্যাখ্যা করা মুশকিল। হেন অনাচার নাই করেননি তিনি। ভালো ছেলে তো নন। অহংকারী, অপচয়কারী, খামখেয়ালি। আক্ষরিক অর্থেই কুড়েঘর থেকে উঠে এসে সম্রাট হয়েছেন, খেলা ছেড়েছেন ২৫ বছরের বেশি, এখনো তিনি তারকাদের তারকা। একজন আলাদা। আমার স্পেনিশ বন্ধুরা বলে আমরা তার নামটিও নাকি বলতে পারি না, তার দেশের নামটিও নাকি আমরা ভুল উচ্চারণ করি। তিনি নাকি মারাদোনা, তার দেশ আর্হেন্তিনা। আমি শুধু বলি ম্যারাডোনা আমাদের কাছে ফুটবলের আরেক নাম আর তার কারণে আর্জেন্টিনা ভালোবাসার। লেখক : প্রধান, ডয়চে ভেলে বাংলা বিভাগ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়