শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২০, ০৭:৫৪ সকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২০, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যারাডোনার বিদায়ে ক্রিকেটারদের শোক

স্পোর্টস ডেস্ক : ফুটবল ঈশ্বর খ্যাত দিয়েগো ম্যারাডোনার আকস্মিক মৃত্যুতে শোকাহত গোটা বিশ্ব। আর্জেন্টাইন মহাতারকার বিদায়ে কেবল ফুটবলাঙ্গনে নয়, শোকের ছায়া পড়েছে ক্রিকেটাঙ্গনেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটাররা।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তাৎক্ষণিকভাবেই তার প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। নিজের ফেইসবুক পেইজে ম্যারাডোনাকে নিয়ে বিশাল একটি আবেগঘন পোস্ট দিয়েছেন আর্জেন্টিনাভক্ত এই টাইগার অলরাউন্ডার।

তিনি লিখেছেন, কিছু খেলোয়াড় আছেন যারা প্রজন্মের সেরা হিসেবে বিবেচিত হন এবং এরপর কেউ কেউ আছেন যারা প্রজন্ম ছাপিয়ে আইকনে পরিণত হন এবং সেই খেলাটিরই প্রতিচ্ছবি হয়ে ওঠেন। দিয়েগো ম্যারাডোনা ছিলেন তেমনই একজন যিনি ফুটবলটাকেই নতুন মাত্রা দিয়েছিলেন। মাঠে যেমন তিনি বিখ্যাত ছিলেন, তেমনই মাঠের বাইরেও। সঠিক কিংবা ভুল, সবই তিনি করেছেন তার নিজের মতো করে। তার অবিশ্বাস্য প্রতিভা, ফুটবলের প্রতি ভালোবাসা কেউ কখনোই অস্বীকার করতে পারবেনা। তার মতো একজন কিংবদন্তি ছিলেন বলেই, ফুটবল এখনো আমাদেরকে বিস্মিত করে। তিনি খেলেছেন বলেই, ফুটবল আরো মহিমান্বিত হয়ে উঠছে প্রতিদিন। ওপারে ভালো থেকো দিয়েগো।

বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ ফেইসবুকে তার অ্যাকাউন্টে লিখেছেন, বিদায় হে কিংবদন্তি ম্যারাডোনা। R.I.P

  • সর্বশেষ
  • জনপ্রিয়