শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২০, ০৬:২৬ সকাল
আপডেট : ২৬ নভেম্বর, ২০২০, ০৬:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মারাদোনার জন্য আর্জেন্টিনায় তিন দিনের শোক

ডেস্ক রিপোর্ট : প্রিয় হারানোর বেদনায় কাতর আর্জেন্টিনা। দিয়েগো মারাদোনার প্রয়াণে দেশটির সরকার তিন দিনের শোক ঘোষণা করেছে। কার্ডিয়াক অ্যারেস্টে বুধবার মারা যান ফুটবল ইতিহাসের অন্যতম সেরা মারাদোনা। প্রায় একক প্রচেষ্টায় আর্জেন্টিনাকে ১৯৮৬ বিশ্বকাপ এনে দেওয়া এই তারকা দেশের মানুষের কাছে ছিলেন মহাতারকা।

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবের্তো ফেরনান্দেসের শোকবার্তায় উঠে এসেছে মানুষের প্রতি মারাদোনার ভালোবাসা।

“তিনি শুধু আমাদের আনন্দই দিয়েছেন। আমরা তার কাছে ঋণী। রাজ্যের সব দুয়ার দিয়েগোর জন্য খোলা।”

কদিন আগেই মস্তিস্কে জটিল অস্ত্রোপচার করা হয় মারাদোনার। সেরে উঠে ফিরেছিলেন বাড়িতে। কিন্তু এবার আর ফেরানো যায়নি তাকে। ৬০ বছর বয়সে ওপারের বাসিন্দা হয়ে গেলেন এই আর্জেন্টাইন গ্রেট।

আর্জেন্টিনার ভাইস-প্রেসিডেন্ট ক্রিস্তিনা ফের্নান্দেসের সঙ্গেও দারুণ সম্পর্ক ছিল মারাদোনার। ক্রিস্তিনার শোক বার্তায় উঠে এসেছে প্রিয়কে হারানোর বেদনা।

“ভীষণ বেদনার…ভীষণ। একজন গ্রেট চলে গেল। বিদায় দিয়েগো, আমরা তোমাকে খুব ভালোবাসি।”

সূত্র- বিডিনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়