শিরোনাম
◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ সবাইকে ভোট দেওয়ার এবং জয়-পরাজয় মেনে নেওয়ার আহ্বান সিইসির ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ ◈ দেশে প্রথমবারের মতো শুরু হচ্ছে নারীদের বিপিএল ◈ জামায়াত নেতার অর্থ বহনের বিষয়ে যা জানালেন শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক ◈ ঢাকার ১৩টি আসনে ১৪০০ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: বিভাগীয় কমিশনার (ভিডিও)

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২০, ১১:৫৩ দুপুর
আপডেট : ২৫ নভেম্বর, ২০২০, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিয়ন্ত্রণে এসেছে মিরপুর বস্তির আগুন

অনলাইন ডেস্ক : রাজধানীর মিরপুরের কালশী বাসস্ট্যান্ড সংলগ্ন বাউনিয়াবাদের সি ব্লকে একটি বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় ৩টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ওই বস্তিতে এই আগুনের সূত্রপাত ঘটে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ১২টি ইউনিট কাজ করে। পরে ৩টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে তা জানা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়