শিরোনাম
◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২০, ০৭:০৪ সকাল
আপডেট : ২৩ নভেম্বর, ২০২০, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শহিদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়নের লক্ষ্যে কমিটি গঠন করেছে সরকার

আনিস তপন: [২] সোমবার (২৩ নভেম্বর) দুপুরে আদেশটি প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।গত বৃহস্পতিবার এ সংক্রান্ত আদেশ জারি করে।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষকে সভাপতি করে গঠিত যাচাই-বাছাই কমিটিতে গবেষক, বীর মুক্তিযোদ্ধা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের রাখা হয়েছে।

[৩] গবেষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসির মামুন, ঘাতক দালাল নিমূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাহ কামাল, গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের ট্রাস্টি ড. চৌধুরী শহীদ কাদের, নিপসম এর পরিচালক ড.বায়েজিদ খুরশীদ রিয়াজ এবং গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের গবেষক গাজী সালাউদ্দিনকে কমিটির সদস্য করা হয়েছে।

[৪] বীর মুক্তিযোদ্ধা সদস্যদের মধ্যে রয়েছেন চলচিত্র নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু , বীর মুক্তিযোদ্ধা ও গবেষক লে. কর্ণেল কাজী সাজ্জাদ জহির, বীরপ্রতীককে কমিটির সদস্য করা হয়েছে।

[৫] আদেশে বলা হয়েছে, শহিদ বুদ্ধিজীবীদের নামের তালিকা যাচাই-বাছাই করে শহিদ বুদ্ধিজীবীদের নাম, পিতার নাম ও ঠিকানাসহ মতামত প্রদানের লক্ষ্যে এ কমিটি কাজ করবে। কমিটি মুক্তিযুদ্ধকালীন শহিদদের মধ্যে কারা শহিদ বুদ্ধিজীবী হিসেবে অন্তর্ভুক্ত হবেন তার সংজ্ঞা নির্ধারণ করবে। বিভিন্ন গবেষণা গ্রন্থ, পত্রিকা কাটিং, টিভি রিপোর্ট, অন্যান্য সূত্রে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে শহিদ বুদ্ধিজীবীদের তালিকা প্রস্তুত করবেন ।
এছাড়া কমিটি বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/সংস্থা/জেলা /উপজেলা ও অন্যান্য সূত্র থেকে প্রাপ্ত ব্যক্তি/ব্যক্তিবর্গের আবেদন যাচাই বাছাই করবে ও শহিদ বুদ্ধিজীবী তালিকায় অন্তর্ভুক্তির সুপারিশ করবে ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়