শিরোনাম
◈ আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে, দেশে কতটা প্রভাব পড়বে? ◈ ৯ বছরেও প্রত্যাবাসন হয়নি, রোহিঙ্গা সংকটে নতুন কৌশলের আহ্বান ◈ কোচিং সেন্টারে জড়াতে পারবেন না জুডিসিয়াল সার্ভিসের সদস্যরা: সুপ্রিম কোর্টের পরিপত্র জারি ◈ প্রত্যাবাসনই রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান: প্রতিরক্ষা উপদেষ্টা ◈ সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো ◈ ইরানের সব ‘অর্থনৈতিক লাইফলাইন’ ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা ◈ আন্তর্জাতিক বাজারে তেলের দামে ঊর্ধ্বগতি, দেশে প্রভাব পড়ার শঙ্কা কতটা? ◈ যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসার ফি বাড়িয়ে ১ লাখ ডলার করার প্রস্তাব ◈ এশিয়ার যে দেশ সন্তান জন্ম দিলেই ৬৭ লাখ টাকা দেবে! ◈ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রীরা অনুপস্থিত থাকলে মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকবেন

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২০, ১০:০৯ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২০, ১০:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুড়িচং উপজেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট: শনিবার ২১ নভেম্বর বিকালে জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে বুড়িচং উপজেলা সমিতি, ঢাকার নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।আজকের বিজনেস বাংলাদেশ

উপজেলা সমিতির দ্বিতীয় মেয়াদে নির্বাচিত সভাপতি ও ডিএলএম গ্রুপের চেয়ারম্যান এম মতিন এমবিএ’র সভাপতিত্বে ও নির্বাচিত সাধারণ সম্পাদক পুলিশ সুপার (পিবিআই) মিজানুর রহমান শেলী’র পরিচালনায় পরিচিতি অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি বক্তৃতা করেন সাবেক আইনমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট আবদুল মতিন খসরু এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও আপিল বিভাগের (অবসরপ্রাপ্ত) বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ, ঔষধ প্রশাসন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মোস্তাফিজুর রহমান, বুড়িচং উপজেলা সমিতির সাবেক সভাপতি, নতুন কমিটি গঠনে প্রধান নির্বাচন কমিশনার ও সুপ্রিমকোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া, কুমিল্লা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মাহবুবুর রহমান, শিক্ষানুরাগী মোশাররফ হোসেন চৌধুরী, বুড়িচং- ব্রাহ্মণপাড়া পেশাজীবি কল্যাণ পরিষদের সভাপতি মাহবুবুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির যুগ্ম সম্পাদক আবু তাহের। বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুমিল্লা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. সাজ্জাদ হোসেন, সমিতির যুগ্ম সম্পাদক ও ডিইউজে’র সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, প্রচার সম্পাদক এবং কিন্ডারগার্টেন ও সমমান স্কুল রক্ষা জাতীয় কমিটির প্রধান সমন্বয়কারী মোহাম্মদ আব্দুল অদুদ, সাংগঠনিক সম্পাদক সুপ্রীমকোর্টের এডভোকেট জাহেদুল আলম ও এডভোকেট আনোয়ার হোসেন। অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান এডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া।

বক্তারা বলেন, করোনাকালে বুড়িচং উপজেলা সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সচেতনতা কর্মসূচি, দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ ও পোস্টারিংসহ নানা সাহসী পদক্ষেপ আমাদের চোখে পড়েছে। বুড়িচং উপজেলা সমিতি একটি শক্তিশালী সামাজিক সংগঠন হিসেবে গড়ে উঠবে এটা আমাদের একান্ত প্রত্যাশা। এ সমিতি বুড়িচং উপজেলার সমৃদ্ধিতে অসামান্য অবদান রাখবে এবং ব্যাপকভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করবে। সমিতির সভাপতি বলেন, করোনা পরবর্তী সময়ে আমরা আরো বৃহত্তর পরিসরে বিনোদনসহ অভিষেক ও মেজবান অনুষ্ঠান আয়োজন করব। অনুষ্ঠানে করোনাসহ বিভিন্ন কারণে যারা মারা গিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

  • সর্বশেষ