শিরোনাম
◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ০৩:০১ রাত
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউরোপকে দোষারোপ নয় পরমাণু সমঝোতা বাস্তবায়ন করতে বলল ইরান

রাশিদুল ইসলাম : [২] রাজনৈতিক দোষারোপের নীতি বাদ দিয়ে পরমাণু সমঝোতার ধারাগুলো বাস্তবায়নের জন্য তিন ইউরোপীয় দেশ জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদে ওই আহ্বান জানিয়েছেন। তিন ইউরোপীয় দেশ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএকে সহযোগিতা করতে ইরানের প্রতি আহ্বান জানানোর পর তিনি এ বক্তব্য দিলেন।

[৩] ইরান যখন আইএইএ’কে পূর্ণ সহযোগিতা করে যাচ্ছে তখন খাতিবজাদে ইউরোপীয় দেশগুলোর দায়িত্বজ্ঞানহীন এ বক্তব্যের নিন্দা জানান। তিনি বলেন, আইএইএ’সহ সকল আন্তর্জাতিক সংস্থার আইনের ভিত্তিতে ইরানের পরমাণু কর্মসূচি পরিচালিত হচ্ছে এবং এটি পরিচালনার পূর্ণ অধিকার তেহরান সংরক্ষণ করে।

[৪] ইরানের পরমাণু সমঝোতায় ইউরোপীয় দেশগুলোর দেয়া প্রতিশ্রুতি স্মরণ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমেরিকা এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর তিন ইউরোপীয় দেশ তাদের প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হয়েছে। এ অবস্থায় ইরান এই সমঝোতায় দেয়া নিজের প্রতিশ্রুতি থেকে ধাপে ধাপে সরে এসেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়