শিরোনাম
◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২০, ০৫:৫৫ সকাল
আপডেট : ২১ নভেম্বর, ২০২০, ০৫:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭৮-এ পা রাখলেন জো বাইডেন

অনলাইন ডেস্ক : আজ ২০ নভেম্বর। আমেরিকার নতুন নির্বাচিত (বেসরকারিভাবে) প্রেসিডেন্ট জো বাইডেনের জন্মদিন। ১৯৪২ সালের এই দিনে তিনি পেনসিলভানিয়ায় জন্মগ্রহণ করেন। আজ তিনি ৭৮ বছর বয়সে পা রাখলেন।

তার এই জন্মদিনের পরের সপ্তাহেই আসছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় উৎসব থ্যাংকসগিভিং ডে। জন্মদিনের ঠিক দুই মাসের মাথায় তিনি হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

বাইডেনের সবচেয়ে পছন্দ আইসক্রিম। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, বাইডেন তার পছন্দের এ খাবারটিই সম্ভবত তুলে নেবেন জন্মদিনে। বাইডেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। এর আগে রোনাল্ড রিগ্যান ৭৭ বছর হিসেবে প্রেসিডেন্টের দায়িত্ব পালন শেষে হোয়াইট হাউস ত্যাগ করেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে ৭৪ বছর বয়সে হোয়াইট হাউস ত্যাগ করতে যাচ্ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়